ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে


গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে

গাজীপুর, ২৪ অক্টোবর ২০২৬ : গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত ‘সুপ্রিম গার্মেন্টস’-এর কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। পাশাপাশি, ৪টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

আজ দুপুরে ফায়ার সার্ভিসের সূত্রে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আজ শনিবার সকাল ১০টা ১৪ মিনিটে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন নেভানোর জন্য ৫টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিটকে ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: তিস্তার ভাঙনে কৃষকরা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদের দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


রিয়াদের দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে যে, ইয়েমেনের হুতিদের দ্বারা ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার পথে প্রতিহত করা হয়েছে।

শনিবার এই তথ্য প্রকাশ করেছে জোটটি।

এ ব্যাপারে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা যায়।

সৌদি আরবে হুতিদের হামলার চলমান পরিস্থিতির মধ্যে শনিবার ভোরে রিয়াদে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা সেখানে উপস্থিত এএফপির এক সাংবাদিকের বরাত দিয়ে জানানো হয়েছে।

বাসিন্দাদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করার জন্য সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আগাম সতর্কতাব্যবস্থা গ্রহণ করেছিল বলে জানা গেছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

আল-মালকি শনিবারের আগে দেওয়া আরেকটি পোস্টে জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।

বর্তমান মাসে ইরান-সমর্থিত হুতিদের ধারাবাহিক হামলার মুখোমুখি রয়েছে সৌদি আরব।

এসব হামলার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত একটি হামলাও রয়েছে, যা কয়েক বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।

সৌদি আরব অভিযোগ করেছে যে, হুতিদের হামলা জোরদার করতে ইরান উৎসাহ প্রদান করছে। তবে তেহরান হুতিদের হামলার সঙ্গে নিজেদের কোনো সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছে।

চার বছরের একটি নড়বড়ে যুদ্ধবিরতির পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়েছে। এর কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়েছিল, যা পুরো অঞ্চলকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেন দীর্ঘদিনের সংঘাতে কয়েক লাখ মানুষের মৃত্যু ঘটিয়েছে। সংঘাত শুরুর আগে দেশটি ভয়াবহ মানবিক সংকটে ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে ‘গ্রিন চ্যানেল’ চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে ‘গ্রিন চ্যানেল’ চালু

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশি রোগীদের জন্য চোখের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে চীনে যাওয়ার প্রক্রিয়াকে সহজতর করতে একটি বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশি রোগীরা চীন সফরের পূর্বে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং নথি পর্যালোচনার সুযোগ পাবেন। এছাড়া, হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, পৃথক আন্তর্জাতিক ডেস্ক, দোভাষী সহায়তা এবং দেশে ফেরার পর ফলো-আপ চিকিৎসাসেবার সুবিধাও গ্রহণ করতে পারবেন। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য এটি প্রথমবারের মতো বিশেষায়িত সেবাব্যবস্থা চালু হলো।

আজ শনিবার, চীনের কুনমিংয়ে অবস্থিত কুনমিং হুয়াশিয়া আই হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শাহনাজ রানু ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন। একই দিনে তিনি ‘হুয়াশিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এর উদ্বোধনও করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হুয়াশিয়া চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এই নতুন ব্যবস্থায় বাংলাদেশি রোগীরা চিকিৎসার উদ্দেশ্যে চীনে যাওয়ার পূর্বে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ এবং চিকিৎসা সংক্রান্ত নথি পর্যালোচনার সুবিধা পাবেন। হাসপাতালের পৌঁছানোর পর তাদের জন্য পৃথক আন্তর্জাতিক ডেস্ক এবং অগ্রাধিকার ভিত্তিক অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা থাকবে। ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে দোভাষী সহায়তা প্রদান করা হবে এবং চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে যাওয়ার পরও ফলো-আপ সেবা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল শাহনাজ রানু বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের অগ্রগতি এবং চক্ষু চিকিৎসায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর অর্জন তুলে ধরেন। তিনি বাংলাদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীর নিরাপত্তা, সেবার স্বচ্ছতা, ন্যায্য মূল্য এবং মর্যাদা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শাহনাজ রানু বলেন, "বাংলাদেশি রোগীদের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করা, চিকিৎসা ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং রোগীর মর্যাদা সমুন্নত রাখাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রধান প্রত্যাশা।"

এ সময় তিনি শুধু বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা গ্রহণের সুযোগ সম্প্রসারণ নয়, বরং বাংলাদেশের চক্ষু চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতেও হুয়াশিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ করে বাংলাদেশি চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, টেলি-কনসালটেশন এবং বাংলাদেশের চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশেই উন্নত চক্ষু চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নতুন ‘গ্রিন চ্যানেল’ চালুর মাধ্যমে চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য পরামর্শ গ্রহণ থেকে শুরু করে চিকিৎসা পরবর্তী ফলো-আপ পর্যন্ত একটি সমন্বিত সেবা ব্যবস্থার সুযোগ তৈরি হলো। একইসাথে চক্ষু চিকিৎসায় বাংলাদেশ ও চীনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৬৮৪ গ্রেফতার, ৪৪ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৬৮৪ গ্রেফতার, ৪৪ মামলা দায়ের

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৬৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, যার ফলে এই গ্রেফতারগুলো সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৮, লালবাগ বিভাগ থেকে ৪৭, ওয়ারী বিভাগ থেকে ৮৭, মতিঝিল বিভাগ থেকে ৭৮, তেজগাঁও বিভাগ থেকে ১১০, মিরপুর বিভাগ থেকে ২০৬, গুলশান বিভাগ থেকে ৭৮, উত্তরা বিভাগ থেকে ৩২, এসআরইউ বিভাগ থেকে ৪ এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, একটি অটোরিক্সা (৪টি ব্যাটারিসহ), নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, আটটি খাতা এবং গাঁজা ভর্তি কলকীসহ কাটার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত

দিনাজপুর, ২৪ আক্টোবর, ২০২৬ : জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাই স্কুল মাঠে গতকাল শুক্রবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বউ মেলা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ হাই স্কুল মাঠে এই ঐতিহ্যবাহী মেলা সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলেছিল। যদিও মেলার নামকরণ আদিবাসী সম্প্রদায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য হলেও, দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বিপুল উৎসাহ উদ্দীপনায় এতে অংশগ্রহণ করেন।

মেলার সফলতা নিশ্চিত করার লক্ষ্যে এর আগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম এমপি।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাই স্কুল মাঠে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক জোসেফ হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক এবং উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু।

মেলা উদ্বোধনের পূর্বে শুক্রবার সকাল থেকেই মেলার স্থানে দোকান-পাটসহ গ্রাম বাংলার বিভিন্ন প্রসাধনীর পসড়া বসিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

আদিবাসীদের বউ মেলা নামে পরিচিত হলেও, এটি অত্র এলাকার মানুষের মিলন মেলার আগমনী বার্তায় প্রতিবছর শারদীয় দুর্গাপূজার ২/১ দিন পর অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে এই অঞ্চলের মানুষ দিনক্ষণ গণনা শুরু করে। সবাই অপেক্ষায় থাকেন কবে, কখন আসবে আনন্দঘন সেই মাহেন্দ্রক্ষণ, ‘আদিবাসী বউ মেলা বা মিলন মেলা’।

মেলায় আদিবাসী তরুণ-তরুণী, আবালবৃদ্ধবনিতাদের সাথে একাকার হয়ে যায় এই অঞ্চলের সব ধর্ম-বর্ণ, সকল শ্রেণি-পেশার মানুষের উৎসবমুখর আনন্দঘন আগমনী বার্তা। আদিবাসী যুবতীরা বিভিন্ন রঙের শাড়ি পরে নেচে গেয়ে তাদের পূর্ব পুরুষদের আদিবাসী সংস্কৃতি তুলে ধরেন। মেলায় আগত দর্শনার্থীরা আদিবাসীদের সংস্কৃতি দেখে মুগ্ধ হন।

এর মধ্যে আদিবাসী তরুণ-তরুণীরা তাদের জীবনসঙ্গী খুঁজতে একে অপরের সাথে আলাপ-আলোচনা, কথা-বার্তা ও বিভিন্ন ভঙ্গিমায় তাদের সংস্কৃতি বিনিময় করেন। মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মেলায় জীবনসঙ্গী খুঁজার ক্ষেত্রে প্রায় ৪/৫শ’ বিয়ের উপযুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আদিবাসী সম্প্রদায় যুবক-যুবতীরা তাদের পছন্দের পাত্র-পাত্রী খোঁজার মিলন মেলা উৎসবে পরিণত হয়েছে। এদের মধ্যে অনেকেই আগামী দু’এক মাসের মধ্যে বিয়ের কার্যক্রম সম্পন্ন করবেন বলে মেলা আয়োজনকারীরা আশা প্রকাশ করেছেন।

আদিবাসী নেতা জোকস টুডু বাসস’কে জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের মূলত সাঁওতাল, পাহাড়ী, উরাও মালোসহ অন্যান্য জনগোষ্ঠীর মানুষ আদিযুগে ভিন্ন প্রকৃতির জীবনযাপন করতেন। সামাজিকভাবে তারা অনেকটা নিম্নপর্যায়ে চলাফেরা করতেন। তারা তেমন পড়াশোনা করতেন না বা জানতেন না। সহজ সরল জীবনযাপন করতে অভ্যস্ত ছিলেন। যুগ পরিবর্তনের সাথে সাথে আদিবাসীরা এখন অনেকটাই সামাজিক সচেতনতায় শিক্ষিত এবং উচ্চশিক্ষিত হয়ে সভ্য যুগের অত্যাধুনিক পরিবেশে বসবাস শুরু করেছেন।

আদিবাসী নেতা ও স্কুল শিক্ষক হাবিব লাকড়া বাসস’কে জানান, সম্প্রতি তাদের কিছু সংখ্যক তরুণ-তরুণী পুর্বপুরুষদের আমলের তথা আদি যুগে প্রতিষ্ঠিত আদিবাসী মিলন মেলার প্রথাকে পরিবর্তন করতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে অন্যতম রিতা হেমরম ও আলবেরিকুজ হাজদাসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুকে তাদের অনুভূতি প্রকাশ করেছেন।

মেলা সফল করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামের উপস্থিতিতে গত কয়েকদিন পূর্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, এবার ৪ শতাধিক বিবাহযোগ্য যুগল প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। পারিবারিকভাবে আলোচনা করে তাদের বিবাহ সম্পন্ন হবে।

দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা বাসস’কে জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিপুল সংখ্যক জনগণের অংশগ্রহণে উত্তরাঞ্চলের মধ্যে এই জীবনসঙ্গী খোঁজার মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%