০৬:৫৩ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ের উদ্যোগে একটি ই-বুক প্রকাশ করা হয়েছে, যা বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা তুলে ধরে।
সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। সেই আগ্রহ পূরণের লক্ষ্যেই, সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্য এবং কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরে ই-বুকটি প্রকাশিত করা হয়েছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
ই-বুকে বাংলাদেশের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ, সংস্কার ও অর্জনের তথ্যনির্ভর চিত্র তুলে ধরা হয়েছে।
এই ই-বুককে শুধুই সরকারের ছয় মাসের কার্যক্রমের বিবরণ হিসেবে নয়, বরং ভবিষ্যৎ পথচলার ভিত্তি এবং পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রার একটি প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন