প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌসুমি নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের মধ্যে বঙ্গোপসাগরে ১০ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পর সাত জেলেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন আরও তিনজন। পরবর্তীতে তাদেরও জীবিত উদ্ধার করা হয়।
এই দুর্ঘটনা সোমবার (১৭ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হাইরের কাছাকাছি এলাকায় ঘটে।
ট্রলারটির মালিক সোহেল মীর, যিনি চালিতাবুনিয়া ইউনিয়নের বাসিন্দা, বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ট্রলারটি তিন দিন আগে রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকা থেকে ১০ জন জেলেকে নিয়ে মাছ ধরতে বের হয়েছিল। তবে সোমবারের খারাপ আবহাওয়ার কারণে তারা ঘাটের দিকে ফিরছিলেন। এই সময় হাইরের মাঝামাঝি এলাকায় ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে যায়। এক পর্যায়ে ট্রলারটি ডুবে যায়।
ডুবির সময় কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা দ্রুত সাতজনকে জীবিত উদ্ধার করেন। পরে নিখোঁজ তিন জেলের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়, এবং এক পর্যায়ে অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা তাদেরও জীবিত উদ্ধার করেন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- মেহদি (২২), রিয়ান (২০), মাসুম মীর (২৫), ফরিদ (২৫), মো. মোস্তফা (৪৫), মো. মজনু (৩৮), মো. সাকিল (৩৫), আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল (৩৫) এবং মো. মনির (৩৬)।
দুর্ঘটনার শিকার মাছ ধরার ট্রলারটি অন্য ট্রলারের সাহায্যে ঘাটে আনার চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন