ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, জনগণের সুরক্ষার জন্য সাইবার সিকিউরিটি আইন’— ইয়াসের খান চৌধুরী


‘গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, জনগণের সুরক্ষার জন্য সাইবার সিকিউরিটি আইন’— ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেছেন যে, সাইবার সিকিউরিটি আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নয়; বরং জনগণের সুরক্ষার জন্য এটি প্রণয়ন করা হচ্ছে।

তিনি রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সামনে এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য সঠিক তথ্য জনগণের কাছে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সাংবাদিকরা কোনো কারণে আগ্রহ হারান, তাহলে ভালো সাংবাদিকরা লেখা বন্ধ করে দিতে পারেন এবং নতুন ভালো সাংবাদিকও গড়ে উঠবে না। এ কারণে বিষয়টি প্রয়োজন বলে তারা মনে করেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এছাড়া, মিডিয়া হাউজের মালিকদেরও এসব বিষয়ে আন্তরিক হতে হবে। সরকার যদি কোনো ঘোষণা দেয়, কিন্তু সংশ্লিষ্ট মিডিয়া হাউজের মালিকরা তা বাস্তবায়নে আন্তরিক না হন, তাহলে সেই উদ্যোগের কোনো প্রতিফলন পাওয়া যাবে না।

সাংবাদিকদের সাইবার সুরক্ষা আইন নিয়ে উদ্বেগের প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সাইবার সিকিউরিটি আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য নয়; বরং এটি বাংলাদেশের জনগণকে সাইবার জগতের বিভিন্ন ধরনের হয়রানি, অপতথ্য ও গুজব থেকে রক্ষা করার জন্য প্রণীত হচ্ছে। সাংবাদিকদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে মতামত নেওয়া হয়েছে, নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে। এ নিয়ে কয়েক দফা পরামর্শও করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এখানে মূল বিষয় হচ্ছে মানসিকতা বা মাইন্ডসেট। কোনো সরকার কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তার জন্য আইন প্রয়োজন হয় না। অতীতে ১৭ বছর এমনটি ঘটেছে।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সরকার গণমাধ্যম কীভাবে চলবে, সে বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না, করছে না এবং ভবিষ্যতেও করবে না।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অতীতে ১৭ বছর সংবাদপত্র, সাংবাদিক ও মিডিয়া একটি জালের মধ্যে আটকে ছিল। তখন তাদের যা বলা হতো, তাই করতে হতো এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণ করার প্রশ্নই ওঠে না। সরকারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণকে ‘সেফ ফিল’ করানো এবং জনগণের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের বাকস্বাধীনতা নিশ্চিত করা।

এ সময় সাংবাদিক নেতাদের একটি প্রস্তাবের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে প্রস্তাব এসেছে যে, কোনো পত্রিকা, টেলিভিশন চ্যানেল বা নিবন্ধিত পোর্টালে যদি এমন কিছু প্রকাশিত হয়, যা ভুলক্রমেও সাইবার সিকিউরিটি আইনের ব্যত্যয় ঘটায়, তাহলে সেই সাংবাদিক বা গণমাধ্যমকে আইনের আওতায় আনার আগে আদালতের অনুমতি নেওয়ার ব্যবস্থা রাখা যেতে পারে।

তিনি বলেন, সরকার বিষয়টি বিবেচনা করছে এবং নমনীয়ভাবে দেখা হচ্ছে। কীভাবে বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করা যায় এবং এর ভাষা বা ওয়ার্ডিং কেমন হবে, সেটিও বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে মানুষকে হয়রানি ও হেনস্তার বিষয়টি উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক অ্যাকাউন্ট তৈরি করে মানুষকে হেনস্থা করা হয়। এর ফলে অনেকে হয়রানির শিকার হয়ে সুইসাইডাল পর্যায়েও চলে যান। এসব থেকে বাংলাদেশের জনগণকে নিরাপদ রাখার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক সাংবাদিকের নামেও ভুয়া অপতথ্য ও গুজব ছড়াতে দেখা গেছে। সাংবাদিকরাও বাংলাদেশের জনগণের অংশ। তাই তাদের নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্যও পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যে বিষয়ে সাংবাদিক নেতারাও একমত হয়েছেন বলে জানান তিনি।

সাংবাদিক নেতাদের দাবিগুলো লিখিত আকারে দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা তাদের দাবিগুলো লিখিতভাবে দিলে সরকারের জন্য তা বাস্তবায়ন এবং কাজ এগিয়ে নেওয়া আরও সহজ হবে। বৈঠকে সাংবাদিক নেতাদের বক্তব্য থেকে অনেক বিষয় নোট করেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি খুলবে না ইরান, ৭ শর্ত পূরণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


হরমুজ প্রণালি খুলবে না ইরান, ৭ শর্ত পূরণের দাবি

হরমুজ প্রণালি পুনরায় খুলবে না, যদি সাতটি শর্ত পূরণ না হয়, এ কথা জানিয়েছে ইরান।

রোববার (৪ অক্টোবর) দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এই তথ্য প্রদান করেন।

কালিবাফ ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে বলেন, জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতার আওতায় ইরানের পক্ষ থেকে সাতটি শর্ত উত্থাপন করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, ওই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, যদিও গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ভিন্ন ধরনের বক্তব্য প্রকাশ করছে, সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন কিছু প্রস্তাব দিয়েছে। তবে ইরান আর এই বিষয়টি দীর্ঘায়িত করা কিংবা একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ দেবে না।

কালিবাফ বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট এবং দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা (Islamabad ​Memorandum) স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যদি ওয়াশিংটন তেহরানের দেওয়া প্রস্তাব মেনে নেয়, তাহলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।

রোববার (৪ অক্টোবর) তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাকচি বলেন, প্রণালি পুনরায় খোলার জন্য ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এসব শর্তের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া কিছু প্রতিশ্রুতিও জড়িত।

আরাকচি আশা প্রকাশ করেন যে, ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে। তবে যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক পদক্ষেপের দিকে যায়, তাহলে ইরানও জবাব দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক সমাধানের পথে এগোয়, তাহলে এবার ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের সম্পর্ক ছিন্ন করতে বলায় শিক্ষার্থী শোভন আহম্মেদের কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


প্রেমের সম্পর্ক ছিন্ন করতে বলায় শিক্ষার্থী শোভন আহম্মেদের কাণ্ড

পাবনার ঈশ্বরদীতে পুলিশ শোভন আহম্মেদ (২৯) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর নলগাড়ী এলাকায়, ওই শিক্ষার্থীর নানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শোভন আহম্মেদ ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া মধ্য অরণকোলা এলাকার মো. রঞ্জুর ছেলে। তিনি রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নানার বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান এ বিষয়ে জানান, দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীর একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে এই সম্পর্ক ছিন্ন করার জন্য তাঁকে বলা হচ্ছিল। এ নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ খবর পেয়ে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীর সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


নরসিংদীর সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে পুলিশ একটি অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে, কারখানার নাগমন্দিরের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত স্থান থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে মন্দিরের পাশে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেন। এরপর কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানিয়েছেন, নিহতের দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মরদেহটি গুম করার উদ্দেশ্যে নির্জন স্থানে ফেলে যায়। পুলিশ নিহতের পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ভবনের ছাদ থেকে ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ভবনের ছাদ থেকে ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

রাজধানীর হাজারীবাগে ১০ তলা ভবন থেকে ফেলে সালেক খান বাবু (৩৫) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে হাজারীবাগ থানাধীন শংকর-জাফরাবাদ এলাকার ২৭৯/১ নম্বর আলী মঞ্জিল ভবনে এই ঘটনা ঘটে।

সালেক খান বাবু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি ছিলেন। তিনি মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন।

এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম (৫৫) বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ১ অক্টোবর বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে রায়েরবাজার জাফরাবাদ এলাকার আলী মঞ্জিলের নিরাপত্তাকর্মী বাঁধনের সঙ্গে বাবুর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বাঁধন লোহার অ্যাঙ্গেল দিয়ে বাবুর মাথায় আঘাত করেন।

বাবুর চিৎকার শুনে ভবনের আরেক নিরাপত্তাকর্মী মিল্টনসহ কয়েকজন সেখানে জড়ো হন। তারা বাবুকে আবারও মারধর করেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মিল্টন বাবুকে ভবনের ছাদে নিয়ে যান। কিছুক্ষণ পর তারা নিচে নেমে আসেন।

এরপর ভবনের দক্ষিণ পাশে একটি টিনের চালের ওপর বাবুকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারের সময়েই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন তার মা সুফিয়া বেগম।

খবর পেয়ে রাত আনুমানিক ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভবনের দক্ষিণ পাশের একটি প্লটের গ্যারেজের টিনের চাল থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের মা সুফিয়া বেগম অভিযোগ করেন, ভবনের কেয়ারটেকার মিল্টন, বাঁধন চাকমাসহ কয়েকজন তার ছেলেকে প্রথমে দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারধরের পর তাকে ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় মো. মিল্টন (৪২), বাঁধন চাকমা (৫০) এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সুফিয়া বেগম বলেন, "আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে আওয়ামী লীগের রাজনীতি করত। ওই ভবনে রংয়ের কাজের বিল বাবদ তার ৩ লাখ টাকা পাওনা ছিল। কোম্পানি তাকে দেড় লাখ টাকা দিয়েছে, বাকি টাকা দিতে চায়নি। এ নিয়ে তাকে কয়েক দফা হুমকি-ধমকিও দেওয়া হয়েছিল।"

হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, "এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছি। তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%