প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার ঈশ্বরদীতে পুলিশ শোভন আহম্মেদ (২৯) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর নলগাড়ী এলাকায়, ওই শিক্ষার্থীর নানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শোভন আহম্মেদ ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া মধ্য অরণকোলা এলাকার মো. রঞ্জুর ছেলে। তিনি রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নানার বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান এ বিষয়ে জানান, দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীর একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে এই সম্পর্ক ছিন্ন করার জন্য তাঁকে বলা হচ্ছিল। এ নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ খবর পেয়ে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন