ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নরসিংদীর সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


নরসিংদীর সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে পুলিশ একটি অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে, কারখানার নাগমন্দিরের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত স্থান থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে মন্দিরের পাশে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেন। এরপর কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানিয়েছেন, নিহতের দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মরদেহটি গুম করার উদ্দেশ্যে নির্জন স্থানে ফেলে যায়। পুলিশ নিহতের পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ভবনের ছাদ থেকে ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ভবনের ছাদ থেকে ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

রাজধানীর হাজারীবাগে ১০ তলা ভবন থেকে ফেলে সালেক খান বাবু (৩৫) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে হাজারীবাগ থানাধীন শংকর-জাফরাবাদ এলাকার ২৭৯/১ নম্বর আলী মঞ্জিল ভবনে এই ঘটনা ঘটে।

সালেক খান বাবু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি ছিলেন। তিনি মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন।

এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম (৫৫) বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ১ অক্টোবর বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে রায়েরবাজার জাফরাবাদ এলাকার আলী মঞ্জিলের নিরাপত্তাকর্মী বাঁধনের সঙ্গে বাবুর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বাঁধন লোহার অ্যাঙ্গেল দিয়ে বাবুর মাথায় আঘাত করেন।

বাবুর চিৎকার শুনে ভবনের আরেক নিরাপত্তাকর্মী মিল্টনসহ কয়েকজন সেখানে জড়ো হন। তারা বাবুকে আবারও মারধর করেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মিল্টন বাবুকে ভবনের ছাদে নিয়ে যান। কিছুক্ষণ পর তারা নিচে নেমে আসেন।

এরপর ভবনের দক্ষিণ পাশে একটি টিনের চালের ওপর বাবুকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারের সময়েই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন তার মা সুফিয়া বেগম।

খবর পেয়ে রাত আনুমানিক ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভবনের দক্ষিণ পাশের একটি প্লটের গ্যারেজের টিনের চাল থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের মা সুফিয়া বেগম অভিযোগ করেন, ভবনের কেয়ারটেকার মিল্টন, বাঁধন চাকমাসহ কয়েকজন তার ছেলেকে প্রথমে দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারধরের পর তাকে ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় মো. মিল্টন (৪২), বাঁধন চাকমা (৫০) এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সুফিয়া বেগম বলেন, "আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে আওয়ামী লীগের রাজনীতি করত। ওই ভবনে রংয়ের কাজের বিল বাবদ তার ৩ লাখ টাকা পাওনা ছিল। কোম্পানি তাকে দেড় লাখ টাকা দিয়েছে, বাকি টাকা দিতে চায়নি। এ নিয়ে তাকে কয়েক দফা হুমকি-ধমকিও দেওয়া হয়েছিল।"

হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, "এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছি। তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহদী আমিনের জবাব, প্রধানমন্ত্রী ও তার স্ত্রী-কন্যাকে নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


মাহদী আমিনের জবাব, প্রধানমন্ত্রী ও তার স্ত্রী-কন্যাকে নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তোলা ছবির বিষয়ে চলমান অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানের সম্পর্কে ভুল তথ্য ও অপপ্রচার ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এসব অপপ্রচার বন্ধে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবির বিষয়ে আলোচনা-সমালোচনার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, "লাইক, শেয়ার, কমেন্ট পাওয়া কিংবা ভাইরাল হওয়ার একটা অশুভ প্রতিযোগিতা চলছে। যেগুলো সত্য, সেগুলোর ওপর ভিত্তি করে তারপরও মিথ্যা বা অপপ্রচার করা এগুলো রাজনীতির সংস্কৃতি হওয়া উচিত না।"

তিনি আরও বলেন, "গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি আপলোড করার পর সেটি নিয়ে অনেকে অপপ্রচার করেছেন। অথচ ছবিটি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে এবং রোববার ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে। তাহলে কেন এই মিথ্যাচার?"

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "যা সত্য, যা ন্যায্য, তা ক্লিয়ার করার কিছু নেই। আজকে আমেরিকান অ্যামবেসি নিজেই সেটা শেয়ার করছে। এর চেয়ে বড় ক্ল্যারিফিকেশন আমরা কী চাই?"

মাহদী আমিন বলেন, "বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন এটি স্বাভাবিক বিষয়। তাদের মধ্যে আন্তরিক ও স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে। এ নিয়ে সরকারপ্রধান কেন মিথ্যাচার করবেন?"

এ সময় তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী ও কন্যাকে নিয়ে অপপ্রচারের অভিযোগও তোলেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের একটি অনুষ্ঠান নিয়েও ভুল তথ্য ছড়ানো হয়েছিল। সেখানে তিনি একজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে মঞ্চ ভাগ করবেন এমন তথ্য ছড়ানো হলেও পরে আয়োজকরাই বিষয়টি ভুল বলে নিশ্চিত করেছেন।"

জাইমা রহমানের বিষয়ে মাহদী আমিন বলেন, "জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে একটি চাকরি পেয়েছেন। এর সঙ্গে বাংলাদেশ সরকারের ন্যূনতম সম্পর্ক নেই। তারপরও তার চাকরিটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে প্রচার করা হয়েছে।"

তিনি ক্ষমতাসীন বিএনপিকে নিয়েও অপপ্রচারের কথা উল্লেখ করেন। সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের চাঁদাবাজির অভিযোগ তুললেও পরে বিষয়টি ভিন্ন বলে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।

মাহদী আমিন বলেন, "সংশ্লিষ্ট জায়গাটি অবৈধ হওয়ায় জায়গা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল এবং এর সঙ্গে রাজনীতির ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল না। তবে, ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। গ্রেপ্তার, মামলা ও তদন্ত চলছে। এরপরও বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ প্রচার করা হয়েছে।"

তিনি আরও বলেন, "এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভিউ ও প্রচার দেখা গেলেও বাস্তবতার সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততা নেই। আমাদের প্রত্যেকেরই আরও একটু গঠনমূলক আলোচনা-সমালোচনার দিকে যাওয়া উচিত। যা সত্য ও ন্যায্য সেটাকে তুলে ধরা, যেটা অনৈতিক, যেটা অন্যায্য সেটাকেও তুলে ধরা উচিত নির্মোহভাবে।"

বর্তমান সরকারের সময়ে সর্বোচ্চ বাকস্বাধীনতা রয়েছে দাবি করে মাহদী আমিন বলেন, "গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে। অতীতে ফ্যাসিবাদের সময়ে দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সত্য কথা বলতে মানুষ ভয় পেত। বিএনপিসহ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত অনেকেই তখন সাহস করে রাজপথে নেমেছিলেন। অথচ এখন প্রধানমন্ত্রী, তার স্ত্রী, কন্যা এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে।"

মাহদী আমিন বলেন, "আমরা বিশ্বাস করি, একটা সুষ্ঠু রাজনীতি আমাদের কাম্য। সেখানে প্রত্যেকে যার যার জায়গা থেকে গঠনমূলক রাজনীতি করবেন, সহাবস্থান রাখবেন, সহানুভূতিশীল আচরণ করবেন।"

এ সময় কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর নামে কটূক্তির অভিযোগে এক স্কুলশিক্ষককে থানায় নেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মাহদী আমিন বলেন, "বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিক নির্দেশনা দিয়ে ওই শিক্ষককে থানা থেকে পুলিশি পাহারায় সসম্মানে তার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।"

তিনি বলেন, "এই বাংলাদেশই তো আমরা চাই। অশোভন ও অশালীন আচরণ না করে বাকস্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার সহাবস্থান, পারস্পরিক সম্মান ও সৌজন্যবোধ নিশ্চিত করা প্রয়োজন।"

মাহদী আমিন বলেন, "গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের রক্তের ওপর ভিত্তি করে যদি গঠনমূলক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা না যায়, সেটি দুঃখজনক হবে। আমরা চাই সবার মধ্যে সহাবস্থান থাকুক, সর্বোচ্চ বাকস্বাধীনতা থাকুক। তবে একই সঙ্গে যারা সরকারের সমালোচনা করতে চান, তারা যুক্তিসংগত সমালোচনা করুন।"

তিনি মন্তব্য করেন, "বিরোধী দল মানেই সব বিষয়ে বিরোধিতা করা নয়। রাষ্ট্রের সম্মান ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে। প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও গণমানুষের ক্ষমতার প্রতিনিধিত্ব করেছেন। তিনি যে সম্মাননা পেয়েছেন, সেটি শুধু বিএনপির নয়, পুরো বাংলাদেশের সম্মান।"

সব রাজনৈতিক দলকে পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রেখে গঠনমূলক গণতান্ত্রিক রাজনীতির চর্চার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, "অযথা বিতর্ক করা, অপপ্রচার করা, অশালীন আচরণ করা সেখান থেকে বেরিয়ে এসে আসুন আমরা সবাই সুস্থ গণতান্ত্রিক রাজনীতি করি, একজন আরেকজনকে সম্মান জানাই এবং যেটা সত্য ও সঠিক সেটা তুলে ধরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে জুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


গাজীপুরে জুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টা

গাজীপুর সিটি করপোরেশনের মাজুখান এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, গাজীপুরের মাজুখান এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ সময় মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ী না হলে ওহাইওকে কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রদানে তাঁর আগ্রহ কমে যাবে বলে সতর্কতা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৩ অক্টোবর শনিবার, ওহাইওর ভ্যান্ডালিয়ায় রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত একটি সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে ট্রাম্প ওহাইওর সিনেটর পদপ্রার্থী জন হুস্টেড এবং গভর্নর পদপ্রার্থী বিবেক রামাস্বামীর পক্ষে ভোট দেওয়ার জন্য সমর্থকদের আহ্বান জানান। তিনি বলেন, "ভোটাররা বের হয়ে ভোট দিলে রিপাবলিকানরা বড় জয় পাবে।"

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ট্রাম্পের বক্তব্যে ছিল তীব্র এবং অশালীন ভাষার আক্রমণ। তিনি উল্লেখ করেন, "রিপাবলিকানরা ক্ষমতায় থাকলে ওহাইওর কর্মকর্তাদের সঙ্গে আমার প্রশাসনের সরাসরি যোগাযোগ থাকবে এবং রাজ্যটি কেন্দ্রীয় সহায়তা পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবে।"

ট্রাম্প আরও বলেন, "যদি ডেমোক্র্যাটরা গুরুত্বপূর্ণ পদে জয়ী হন, তবে আমি তাদেরকে সহায়তা করতে আগ্রহী থাকব না।" গভর্নর পদপ্রার্থী অ্যামি অ্যাকটনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, "আমি তাকে সহায়তা করব না।"

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। জনমত জরিপে ডেমোক্র্যাটদের এগিয়ে যাওয়ার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেলেও, ট্রাম্প বলেছেন, "সমালোচকদের ধারণার চেয়ে রিপাবলিকানরা ভালো ফল করবে।"

ওহাইওর সিনেট নির্বাচন এবারের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। রিপাবলিকান জন হুস্টেডের প্রতিদ্বন্দ্বী সাবেক সিনেটর শেরড ব্রাউন। অন্যদিকে গভর্নর পদে রামাস্বামীর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন।

হুস্টেড আশা করছেন, ট্রাম্পের উপস্থিতি রিপাবলিকান সমর্থকদের ভোটকেন্দ্রে আনতে সহায়তা করবে, যারা সাধারণত মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে কম আগ্রহী।

এদিকে, ওহাইওতে ট্রাম্পের জনপ্রিয়তা ধরে রাখার জন্য চাপ তৈরি হয়েছে। গত এক বছরে রাজ্যটিতে পেট্রলের দাম ৩৫ শতাংশ বেড়ে গ্যালনপ্রতি গড়ে ৪ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে বলে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)-এ তথ্য জানিয়েছে। কানাডার সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতির পাল্টা শুল্কও ওহাইওর প্রায় ৩০০ কোটি ডলারের পণ্য রপ্তানিতে প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সমাবেশের বাইরে ১৯ বছর বয়সী নির্মাণশ্রমিক জনাথন স্মিথ জ্বালানির দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "বিয়ের জন্য অর্থ সঞ্চয় করতে হচ্ছে, কিন্তু জ্বালানির দাম ক্রমাগত বাড়ায় টাকা জমিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে।" তিনি তখনও সিনেট নির্বাচনে কাকে ভোট দেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেননি।

ওহাইওতে বড় তথ্যকেন্দ্র নির্মাণ নিয়ে ভোটারদের মধ্যে মতভেদ রয়েছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এসব তথ্যকেন্দ্র নিয়ে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ এগুলোকে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখছেন।

সমাবেশে ২০ বছর বয়সী শিক্ষানবিশ প্লাম্বার স্যামুয়েল ক্লেভেঞ্জার জানান, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্যকেন্দ্র নিয়ে খুব বেশি আগ্রহী নন। অন্যদিকে ৬০ বছর বয়সী ব্রেন্ডা হোয়াইট তথ্যকেন্দ্র নির্মাণের পক্ষে অবস্থান নিয়ে সমাবেশে সাইনবোর্ড বহন করেন।

ওহাইওর সিনেট নির্বাচনটি এবার দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ইতোমধ্যে কয়েক কোটি ডলার ব্যয় করেছে বলে সরকারি নথির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%