ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতির ঘটনায় আটক ২, উদ্ধার হলো লুণ্ঠিত মালামাল


ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতির ঘটনায় আটক ২, উদ্ধার হলো লুণ্ঠিত মালামাল

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দুই দফা ডাকাতির ঘটনার পর ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে পুলিশ লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র এবং খেলনা পিস্তল উদ্ধার করেছে। এ অভিযানের সময় নারীসহ দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান লুণ্ঠিত মালামাল উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) সকালে সাড়ে ৬টা ও দুপুর আড়াইটার দিকে হিমছড়ি ঢালায় দুটি পৃথক ডাকাতির ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ঈদগাঁও থানা পুলিশ হিমছড়ি ঢালাসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা এ অভিযানে পাহাড়ি এলাকার বাড়ি থেকে লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র এবং খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রামপুরায় স্লুইস গেটের কাছে ৭৪ বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, ‘ডাকাতির খবর পাওয়ার পরই পুলিশ অভিযান শুরু করে। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীসহ দুজনকে আটক করা হয়।’

ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মালামালের মধ্যে নারীদের অলংকারও রয়েছে।

ডাকাতির শিকার ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ডাকাত দলের সদস্য সংখ্যা ১২ থেকে ১৫ জন ছিল। তারা বেশকিছু যানবাহনে শতাধিক যাত্রীর কাছ থেকে মালামাল লুট করে। মুখোশধারী ডাকাতরা সিএনজিচালিত অটোরিকশা, জিপ এবং মোটরসাইকেলের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে যায়। পরপর দুই দফা ডাকাতির ঘটনার কারণে ঈদগাঁও-ঈদগড় সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: শারদীয় দুর্গোৎসবে ১৪৪ মণ্ডপে ৩৫০০ কোস্ট গার্ডের নিরাপত্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারদীয় দুর্গোৎসবে ১৪৪ মণ্ডপে ৩৫০০ কোস্ট গার্ডের নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


শারদীয় দুর্গোৎসবে ১৪৪ মণ্ডপে ৩৫০০ কোস্ট গার্ডের নিরাপত্তা

শারদীয় দুর্গাপূজার উপলক্ষে, মোংলাসহ দেশের উপকূলীয় অঞ্চলের ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখার জন্য কোস্ট গার্ড ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে, মোংলাসহ বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ ও নিরাপত্তা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে, কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাংলাদেশ কোস্ট গার্ড দীর্ঘকাল ধরে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সরকারের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে, দেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট, মোংলাসহ সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার মোট ১৪৪টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপকূলীয় এ মণ্ডপগুলোতে ৩৫০০ কোস্টগার্ড সদস্য নিয়োজিত করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা যেন যেকোনো ধরনের শঙ্কা বা উৎকণ্ঠা ছাড়াই আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সেজন্য পূজার শুরু থেকেই মাঠে সক্রিয় রয়েছে কোস্ট গার্ডের বিশেষ টিম। মোংলাসহ পুরো উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে নিবিড় সমন্বয় ও যৌথ কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। এর ফলে, পূজা মণ্ডপগুলো ঘিরে একটি সুদৃঢ় নিরাপত্তা বলয় গড়ে উঠেছে।

এদিকে, পূজার শেষ পর্যায়ে এসে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা জারি করেছে কোস্ট গার্ড। আগামীকাল প্রতিমা বিসর্জনের সময় নদী বা উপকূলীয় বিসর্জন ঘাটগুলোতে সম্ভাব্য নৌদুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের সুসজ্জিত বিশেষ ডুবুরি দল ও টহল টিম প্রস্তুত রাখা হয়েছে। বিসর্জন কার্যক্রমে অংশগ্রহণকারী পুণ্যার্থী ও সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাচল করার অনুরোধ জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

জরুরি যেকোনো পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে তাৎক্ষণিক সহায়তার জন্য কোস্ট গার্ডের ২৪ ঘণ্টার জরুরি সেবা নম্বর ১৬৭১১-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। নম্বরটিতে কল করার সাথে সাথেই কোস্ট গার্ডের টহল দল দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সবার সম্মিলিত সহযোগিতা, কঠোর নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্য ও নজরদারির মাধ্যমে এবারের শারদীয় দুর্গাপূজার সফল ও আনন্দঘন সমাপ্তি ঘটবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রশক্তির ঢাকা উত্তরে সভাপতি আশিকুজ্জামান, সম্পাদক তানিম ওয়াহিদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


ছাত্রশক্তির ঢাকা উত্তরে সভাপতি আশিকুজ্জামান, সম্পাদক তানিম ওয়াহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. তানিম ওয়াহিদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আশিকুজ্জামান মোল্লা জুলাই গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে নেতৃত্ব প্রদান করেন। পরে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সংগঠক এবং ঢাকা মহানগর সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের পর তিনি ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে কাজ করেন।

অন্যদিকে, তানিম ওয়াহিদ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বনানী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপুরায় স্লুইস গেটের কাছে ৭৪ বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


রামপুরায় স্লুইস গেটের কাছে ৭৪ বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরায় স্লুইস গেটের কাছে ভাসমান অবস্থায় একটি বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম আলম মুন্সি, বয়স ৭৪ বছর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা ব্রিজ সংলগ্ন স্লুইস গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানিয়েছেন, আলম মুন্সি ছিলেন ভবঘুরে। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ী মুন্সিবাড়ি এলাকায়। তিনি রাজধানীতে ভাসমান জীবনযাপন করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পানির স্রোতে ভেসে মরদেহটি স্লুইস গেটের কাছে এসে আটকে ছিল।

এসআই আরও জানিয়েছেন, দুই বছর আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। তার পরিবার তখন সংশ্লিষ্ট থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকে তারা বিভিন্ন জায়গায় তার খোঁজ করছিলেন, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। আজ তার মরদেহ উদ্ধারের পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর গ্রামে তার বাড়িতে খবর দেয়া হলে পরিবারের সদস্যরা এসে পরিচয় নিশ্চিত করেন এবং এসব তথ্য জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্রপচারের ধকল সত্ত্বেও জামায়াত আমিরের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


অস্ত্রপচারের ধকল সত্ত্বেও জামায়াত আমিরের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মুখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত রোববার (১৮ অক্টোবর) এই অস্ত্রপচারটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। জামায়াত আমির দেশবাসীর কাছে পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মঙ্গলবার চট্টগ্রামে জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের একাধিক কর্মসূচিতে অংশ নিতে যান ডা. শফিকুর রহমান। এসব অনুষ্ঠানে তার মুখাবয়বে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে।

জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের সময় সংবাদকে জানান, গত রোববার আমির জামায়াতের স্ক্রিনে (মুখের ত্বকে) একটি লেজার সার্জারি হয়েছে। সার্জারির পর থেকে তার মুখে কিছুটা ফোলা ভাব দেখা যাচ্ছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে বিশ্রামের পরামর্শ থাকলেও সাংগঠনিক ব্যস্ততার কারণে তাকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, কয়েকদিন বিশ্রাম নিলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

প্রতিবেদককে জামায়াত আমির ডা. শফিকুর রহমান মুঠোফোনে জানান, ‘দু-তিন দিন আগে আমার মুখে একটি লেজার সার্জারি হয়েছে। কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবো বলে আশা করছি।’

এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%