ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এমইউজে নেতাদের সঙ্গে খুলনা বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভা


এমইউজে নেতাদের সঙ্গে খুলনা বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভা

খুলনা, ২৬ জুলাই ২০২৬ : মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। গতকাল শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় নগর বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নগর বিএনপি সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেন, "সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এজন্য সাংবাদিকদের যে কোনো কর্মসূচির সাথে বিএনপির একাত্মতা থাকবে।"

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খুলনায় অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।" এজন্য তিনি সচেতন সাংবাদিকসহ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মতবিনিময় সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, "বিএনপির নাম ব্যবহার করে কেউ শহরে দুর্বৃত্তায়ন করতে চাইলে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।" এজন্যও তিনি এমইউজে নেতৃবৃন্দকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি ও নির্বাহী সদস্য মো. এরশাদ আলী প্রমুখ।

মতবিনিময় সভায় সাম্প্রতিক নগরীতে চারজন সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলা এবং এমইউজের চলমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করা হয়। বিএনপি নেতারা এমইউজে নেতৃবৃন্দকে এ ব্যাপারে আরো কঠোর কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন। যেসব কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেন।

এর আগে বিকেলে এমইউজে খুলনার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যা

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্পর্কিত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়।

মন্ত্রী বলেন, তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, তাদের সেই স্বাধীনতা রয়েছে এবং তারা বক্তব্য দিতে পারেন। তবে, মন্ত্রী মনে করেন, তিনি এমন কিছু প্রত্যাশা করেন না যা আমলে নেওয়ার মতো।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননার অনুষ্ঠান চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুসারে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সেগুলো তিনি পাবেন। শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে বিষয়বস্তু বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। যদি তিনি পদত্যাগ করতে চান, তাও সংবিধানে বিধান রয়েছে। স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এগুলো সব আইনি প্রক্রিয়া।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা সমালোচনা করছেন, তাদের সেই অধিকার রয়েছে। গণ-অভ্যুত্থানের পর আমরা কী প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার জন্য স্বাধীনতা থাকতে হবে। প্রতিবাদ করার জন্যও স্বাধীনতা থাকা দরকার।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি ও অন্যান্যরা সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে। তারা অভিযোগ করতে পারেন, কিন্তু আমরা সেখানে কিছু গুরুত্বের সঙ্গে আমলে নেওয়ার মতো বক্তব্য দেখতে পাচ্ছি না।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় স্বৈরাচারের শেষাংশ, অন্তর্বর্তী সরকারের পুরো সময়কাল এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে তিনি বিধিবিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির কাছ থেকে সহযোগিতা পেয়েছি। তিনি সংবিধান অনুসারে প্রিভিলেজড, এবং তার ইমিউনিটি রয়েছে। ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয় নিয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়। কেউ যদি বক্তব্য দিয়ে থাকেন, সেই স্বাধীনতা তাদের রয়েছে, তবে তিনি মনে করেন, এর মতো কিছু আমলে নেওয়ার মতো হওয়া উচিত নয়।

লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাহাবুদ্দিন ফোনে আলাপ করেছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকায় এমন সংবাদ প্রকাশিত হলে, সেই পত্রিকার কাছে কী তথ্য-প্রমাণ রয়েছে, সেটি জিজ্ঞাসা করতে হবে। আমাদের কাছে সেই অর্থে কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যাওয়া কি আবশ্যক? ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন গিয়ে কারো সঙ্গে কথা বলার প্রয়োজন নেই। কথোপকথন করতে চাইলে এখান থেকেই কথোপকথন করা সম্ভব।

রাষ্ট্রপতি হওয়ার আগে সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেই সময় যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকত, সেটি সেই সময়ের বিষয়। সেটি আইন অনুযায়ী চলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিলস বানাতে গিয়ে ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:১১ পি.এম


রিলস বানাতে গিয়ে ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে!

বিয়েতে একজন ভালো ক্যামেরাম্যান খুঁজে পেতে যেখানে অনেকের হিমশিম খেতে হয়, সেখানে ওই কাজ করতে গিয়ে এই যুবকের ভাগ্যে জুটে গেলো একসাথে তিন তিনটি স্ত্রী! তবে সবচেয়ে মজার বিষয় হলো, যেখানে একটি সংসার সামলানোই অনেকের কাছে বড় চ্যালেঞ্জ, সেখানে তিন স্ত্রীর সংসার কীভাবে করবেন এই যুবক—তা নিয়েই এখন নেটদুনিয়াতে বইছে কমেন্টের বন্যা। কেউ মজা করে বলছেন, একটি ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়াই কঠিন, সেখানে এই ব্যক্তির ভাগ্যে বউ ছিল তিনটি।

দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য ট্রিবিউনসহ একাধিক গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য।

ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায় গেলো ১৭ জুলাই স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি মেনে সরোজ, সাবিত্রী ও সন্তোষ তিন বোন একসাথে বিয়ে করেন বিকাশকে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাড়ি ও ঘোমটা পরা বরের পাশে বসে আছেন তিন বোন। এরপর অগ্নিকে সাক্ষী রেখে সম্পন্ন হয় সাত পাক ঘোরার রীতিও। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাশ একে একে সিঁদুর পরিয়ে দেন তিনজনের সিঁথিতে। তবে পুরো অনুষ্ঠানে পুরোহিত ছাড়া দুই পরিবারের কোনো আত্মীয়-স্বজন বা বন্ধুকে দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিন বোন দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস ও ভিডিও তৈরি করতেন। আর সেই ভিডিওগুলোর ক্যামেরাম্যান ছিলেন বিকাশ। একসাথে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরে তিন বোনই সিদ্ধান্ত নেন, যদি বিয়ে করতেই হয় তবে এই যুবককেই করবেন। আর যেই ভাবা সেই কাজ তিন বোনের আবেদনকেও বিকাশ এড়িয়ে যেতে পারেননি। তিনিও রাজি হয়ে যান তিন বোনকে বিয়ে করতে।

তবে ভারতের হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী, একাধিক স্ত্রী বা স্বামী আইনত স্বীকৃত নয়। তাই এই বিয়ের আইনি বৈধতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে এ বিষয়ে ভারতীয় পুলিশ জানাচ্ছেন, তারা প্রাপ্ত বয়স্ক এবং নিজেদের পছন্দে নিয়েছে এমন সিদ্ধান্ত। আর সেই দম্পত্তিরা নাকি যুক্তি হিসেবে দেখাচ্ছেন ভারতীয় পৌরানিক নানা কাহিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবি আদায়ে টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও, বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


দাবি আদায়ে টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও, বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে আবাসিক গ্যাস সংযোগের জন্য গ্যাস প্রবাহ চালুর দাবিতে গোাপালপুর তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিটি করপোরেশনের ৫৩ ওয়ার্ডের তিতাস গ্রাহকেরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য প্রদান করেন ওয়ার্ডটির সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, মো. লিটন মিয়া, আব্দুল মান্নান, মোস্তফা জামানসহ অন্যান্যরা। বক্তারা উল্লেখ করেন, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে তিতাস গ্যাস কোম্পানি বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ করছে না। ফলে রান্না-বান্না করতে না পেরে এলাকার মানুষ চরম কষ্ট ভোগ করছেন। তারা সতর্ক করে জানিয়েছেন যে, এই পরিস্থিতি চলতে থাকলে তাঁরা বাধ্য হয়ে ‘নো গ্যাস, নো বিল’ নীতি অবলম্বন করবেন। এ ছাড়া, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেছেন।

এ ব্যাপারে টঙ্গী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিট্রিবিউশনের টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান বলেছেন, চট্টগ্রামে একটি ভাসমান এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। আগামী ৪-৫ দিনের মধ্যে এলএনজি টার্মিনালটি সচল হলে গ্যাস প্রবাহের চাপ বৃদ্ধি পাবে।

অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমান উল্লাহ, আব্দুস সালাম মাদবর, সুন্দর আলী, মাওলানা শরিফুল ইসলাম, মো. শহীদুল্লাহ, মোহাম্মদ হাসান, সাবিয়া খাতুন, হালিমা আক্তার, কথামনি, প্রীতি আক্তার, তিথি বেগম, বিউটি আক্তারসহ আরও অনেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান অভিযান নিয়ে নতুন হিসাব, অস্ত্র মজুতের উদ্বেগে হামলা স্থগিত ওয়াশিংটনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


ইরান অভিযান নিয়ে নতুন হিসাব, অস্ত্র মজুতের উদ্বেগে হামলা স্থগিত ওয়াশিংটনের

 যুক্তরাষ্ট্রের বিমান হামলা ছাড়াই রোববার আরেকটি রাত পেরিয়েছে ইরান। প্রায় পাঁচ মাস ধরে চলতে থাকা এই যুদ্ধের মধ্যে ওয়াশিংটন সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রেখেছে।

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে উঠেছে যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের মজুত কমে যাওয়ার আশঙ্কা নতুন ধরনের বড় হামলার পরিকল্পনায় প্রভাব ফেলছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুসারে, টানা দুই সপ্তাহ ধরে প্রতি রাতে মার্কিন বোমা হামলার পর এই বিরতি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা জাগিয়েছে। তবে, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগের কারণে এই বিরতি হতে পারে।

কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে সংঘর্ষের কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। পরে এই সংঘাত ছড়িয়ে পড়ে এই জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথের বাইরেও। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো, আঞ্চলিক নৌ চলাচল এবং উপসাগরীয় মিত্র দেশগুলোও হামলার শিকার হয়েছে।

তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বর্তমানে ‘স্থগিত রয়েছে’ বলে জানাচ্ছে সিএনএন। পেন্টাগনের এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে তারা এই তথ্য জানিয়েছে। যদিও শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও ‘অনেক বড় মাত্রার’ হামলার হুমকি দিয়েছিলেন।

দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, অভিযানের মাত্রা বাড়ানোর পরিকল্পনা আংশিকভাবে স্থগিত করা হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে আসছে। সংবাদমাধ্যমটি বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে একসঙ্গে কয়েকটি ঝুঁকির বিষয় বিবেচনা করতে হচ্ছেÑএর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি এবং বিশ্ব অর্থনীতিতে নতুন ধাক্কার সম্ভাবনা।

সিএনএন জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসের এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন সংঘাত আরও বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

কেইন ট্রাম্পকে জানান, সামরিক বাহিনী তার অনুমোদিত যেকোনো অভিযানের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম। তবে এর সম্ভাব্য পরিণতি সম্পর্কেও তিনি সতর্ক করেন।

শুক্রবার ট্রাম্প বলেন, তিনি ইরানের বিরুদ্ধে আবার পূর্ণমাত্রার অভিযান শুরু করবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি। আমার মনে হচ্ছে তারা বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’

ট্রাম্প আরও বলেন, ইরানের সামনে দুটি পথ রয়েছেÑএকটি হলো চুক্তিতে পৌঁছানো, অন্যটি হলো ‘আরও অনেক বড় মাত্রার’ হামলার মুখোমুখি হওয়া।

যুদ্ধ শুরু হওয়ার আগে ট্রাম্প ধারণা করেছিলেন যে এটি চার থেকে পাঁচ সপ্তাহের বেশি স্থায়ী হবে না। কিন্তু এখন সংঘাত প্রায় পাঁচ মাসে বিশাল আকার ধারণ করেছে। আসন্ন নভেম্বরের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে এই যুদ্ধ রিপাবলিকান দলের নেতা ট্রাম্পের জনপ্রিয়তার ওপরও প্রভাব ফেলছে।

অ্যাক্সিওস জানাচ্ছে, পেন্টাগন ট্রাম্পের কাছে ১৪তম রাতের হামলার একটি পরিকল্পনা উপস্থাপন করেছিল, তবে তিনি সেটির অনুমোদন না দিয়ে আলোচনার পথকে অগ্রাধিকার দেন।

এদিকে সংঘাত নতুন একটি ফ্রন্টে ছড়িয়ে পড়েছে।

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শনিবার সৌদি আরবের জিজান ও ইয়ানবু এলাকায় সৌদি আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছে। এর একদিন আগে রিয়াদ হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

গ্রিক বিমানবাহিনীর গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, সৌদি আরবে মোতায়েন গ্রিক সেনাদের পরিচালিত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়ানবুর আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা চারটি জাহাজ থামিয়েছে।

তেহরানের কার্যকর অবরোধের কারণে হরমুজ প্রণালী এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সংঘাত আরও ছড়িয়ে পড়ার জন্য ইরানকে দায়ী করা যাবে না। তিনি হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে আলোচনা আয়োজনের জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এবং জানান, 'সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এই সমস্যার কোনো সমাধান সম্ভব নয়।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%