ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান অভিযান নিয়ে নতুন হিসাব, অস্ত্র মজুতের উদ্বেগে হামলা স্থগিত ওয়াশিংটনের


ইরান অভিযান নিয়ে নতুন হিসাব, অস্ত্র মজুতের উদ্বেগে হামলা স্থগিত ওয়াশিংটনের

 যুক্তরাষ্ট্রের বিমান হামলা ছাড়াই রোববার আরেকটি রাত পেরিয়েছে ইরান। প্রায় পাঁচ মাস ধরে চলতে থাকা এই যুদ্ধের মধ্যে ওয়াশিংটন সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রেখেছে।

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে উঠেছে যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের মজুত কমে যাওয়ার আশঙ্কা নতুন ধরনের বড় হামলার পরিকল্পনায় প্রভাব ফেলছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুসারে, টানা দুই সপ্তাহ ধরে প্রতি রাতে মার্কিন বোমা হামলার পর এই বিরতি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা জাগিয়েছে। তবে, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগের কারণে এই বিরতি হতে পারে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে সংঘর্ষের কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। পরে এই সংঘাত ছড়িয়ে পড়ে এই জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথের বাইরেও। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো, আঞ্চলিক নৌ চলাচল এবং উপসাগরীয় মিত্র দেশগুলোও হামলার শিকার হয়েছে।

তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বর্তমানে ‘স্থগিত রয়েছে’ বলে জানাচ্ছে সিএনএন। পেন্টাগনের এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে তারা এই তথ্য জানিয়েছে। যদিও শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও ‘অনেক বড় মাত্রার’ হামলার হুমকি দিয়েছিলেন।

দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, অভিযানের মাত্রা বাড়ানোর পরিকল্পনা আংশিকভাবে স্থগিত করা হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে আসছে। সংবাদমাধ্যমটি বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে একসঙ্গে কয়েকটি ঝুঁকির বিষয় বিবেচনা করতে হচ্ছেÑএর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি এবং বিশ্ব অর্থনীতিতে নতুন ধাক্কার সম্ভাবনা।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

সিএনএন জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসের এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন সংঘাত আরও বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

কেইন ট্রাম্পকে জানান, সামরিক বাহিনী তার অনুমোদিত যেকোনো অভিযানের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম। তবে এর সম্ভাব্য পরিণতি সম্পর্কেও তিনি সতর্ক করেন।

শুক্রবার ট্রাম্প বলেন, তিনি ইরানের বিরুদ্ধে আবার পূর্ণমাত্রার অভিযান শুরু করবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি। আমার মনে হচ্ছে তারা বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ট্রাম্প আরও বলেন, ইরানের সামনে দুটি পথ রয়েছেÑএকটি হলো চুক্তিতে পৌঁছানো, অন্যটি হলো ‘আরও অনেক বড় মাত্রার’ হামলার মুখোমুখি হওয়া।

যুদ্ধ শুরু হওয়ার আগে ট্রাম্প ধারণা করেছিলেন যে এটি চার থেকে পাঁচ সপ্তাহের বেশি স্থায়ী হবে না। কিন্তু এখন সংঘাত প্রায় পাঁচ মাসে বিশাল আকার ধারণ করেছে। আসন্ন নভেম্বরের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে এই যুদ্ধ রিপাবলিকান দলের নেতা ট্রাম্পের জনপ্রিয়তার ওপরও প্রভাব ফেলছে।

অ্যাক্সিওস জানাচ্ছে, পেন্টাগন ট্রাম্পের কাছে ১৪তম রাতের হামলার একটি পরিকল্পনা উপস্থাপন করেছিল, তবে তিনি সেটির অনুমোদন না দিয়ে আলোচনার পথকে অগ্রাধিকার দেন।

এদিকে সংঘাত নতুন একটি ফ্রন্টে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শনিবার সৌদি আরবের জিজান ও ইয়ানবু এলাকায় সৌদি আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছে। এর একদিন আগে রিয়াদ হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

গ্রিক বিমানবাহিনীর গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, সৌদি আরবে মোতায়েন গ্রিক সেনাদের পরিচালিত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়ানবুর আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা চারটি জাহাজ থামিয়েছে।

তেহরানের কার্যকর অবরোধের কারণে হরমুজ প্রণালী এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সংঘাত আরও ছড়িয়ে পড়ার জন্য ইরানকে দায়ী করা যাবে না। তিনি হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে আলোচনা আয়োজনের জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এবং জানান, 'সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এই সমস্যার কোনো সমাধান সম্ভব নয়।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে শুরু হলো সাত দিনব্যাপী বৃক্ষ মেলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:২২ পি.এম


নড়াইলে শুরু হলো সাত দিনব্যাপী বৃক্ষ মেলা

নড়াইল, ২৬ জুলাই ২০২৬: 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে জেলায় শুরু হয়েছে সাত দিনব্যাপী 'বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬'।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম আজ বেলা ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই মেলা ও বৃক্ষ রোপণ অভিযানের। উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, এই বৃক্ষ মেলার আয়োজন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে করা হয়েছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। আজ ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই মেলা চলবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, "জীবন রক্ষাকারী অক্সিজেনের ঘাটতি মেটাতে ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমাতে সকলকে বেশি বেশি গাছ লাগাতে হবে।" তিনি সবাইকে চলতি বর্ষা মৌসুমেই কমপক্ষে একটি করে গাছ লাগানোর তাগিদ দিয়ে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসার অনুরোধ জানান। তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

সহকারী বন সংরক্ষক কাজী ইশতিয়াক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মো. আরিফুর রহমান সহ অন্যান্য অতিথি।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, মেলায় স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন নার্সারির মালিকরা অংশগ্রহণ করছেন। মেলায় ১৪টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এটি সাধারণ দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীদের জন্য কম খরচে ও সহজে ছাদবাগান কিংবা পারিবারিক বনায়নের জন্য পছন্দসই গাছ সংগ্রহের সুযোগ দেবে। আশা করা হচ্ছে, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসাধারণের মধ্যে বৃক্ষ রোপণের সচেতনতা বৃদ্ধিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল ব্যাংকিংয়ের বাড়তি চার্জ নিয়ে প্রশ্ন, আইনি ব্যাখ্যা কী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


মোবাইল ব্যাংকিংয়ের বাড়তি চার্জ নিয়ে প্রশ্ন, আইনি ব্যাখ্যা কী

গ্রাহকদের কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) যেমন বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না, সেই সম্পর্কে জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

রবিবার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দেওয়ার জন্য চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ৪৬৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ৪৬৩ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৫৪ জন, ওয়ারী বিভাগ ৪৭ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, দুটি পিকআপ, ৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে বৈঠক চায় ইসি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে বৈঠক চায় ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে, এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ রবিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য প্রদান করেন।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এমএম নাসির উদ্দিন।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার বিষয়ে রবিবার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব এক অনির্ধারিত বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের আইন সম্পর্কিত একটি পর্যালোচনা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এর জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা, অর্থাৎ সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এই তালিকার ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রক্রিয়া শুরু হবে। এসব বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি একটি বৈঠক করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%