০২:৩৪ পি.এম
সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালের অগ্নিকাণ্ডের ফলে গ্যাস সরবরাহে সংকট সৃষ্টি হওয়ার কারণে দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, খুব শিগগিরই এই পরিস্থিতির উন্নতি ঘটবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, ভাসমান এলএনজি টার্মিনালে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনার কারণে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও পড়েছে। তবে, তিনি আশ্বস্ত করেছেন যে, এই সংকট দীর্ঘস্থায়ী হবে না এবং খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশের ওপরও কিছুটা পড়ছে। এ পরিস্থিতি বিবেচনায়, দেশের জনগণকে আরও কিছুটা ধৈর্য ধারণ করতে হবে।
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিক এসেছে, তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাতে পারেন। যদি সেখান থেকে সমস্যার সমাধান না হয়, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরারও কোনও সমস্যা নেই।
এর আগে, সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেসব অভিযোগ বিদ্যুৎ বিভাগ ও বিতরণ কোম্পানি কর্তৃক সমাধান করা হয়েছে। তাই এ বিষয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে যদি কোনও গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকে, তবে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সেটি কার্যকরভাবে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন