প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ওমানের খাসাব উপকূলের নিকটবর্তী একটি কার্গো জাহাজে একটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত করেছে। এ ঘটনায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। খবরটি আল জাজিরার।
সংস্থাটির দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, খাসাব থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল (যার মানে প্রায় ৩৭ কিলোমিটার) উত্তর-পূর্বাঞ্চলে জাহাজটি একটি অজ্ঞাত উৎস থেকে নিক্ষেপ করা প্রজেক্টাইলের আঘাতের শিকার হয়েছে।
ঘটনার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে হামলাকারী বা হামলার পেছনে থাকা ব্যক্তিদের পরিচয় বা কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউকেএমটিও ওই অঞ্চলে চলাচলকারী সমস্ত জাহাজকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে। একইসাথে সন্দেহজনক কার্যকলাপ বা নিরাপত্তা ঝুঁকি অনুভূত হলেও তা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
ঘটনার প্রেক্ষিতে উত্তেজনাপূর্ণ ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর আশপাশে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে ফের হুঁশিয়ারি প্রদান করেছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং এটাই পাঁচ মাস ধরে চলা এই যুদ্ধের সমাপ্তির শেষ সুযোগ।
স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, আলোচনা এখনো চলমান। ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ অন্যান্য দেশের অনুরোধের ভিত্তিতে পক্ষগুলো আলোচনা অব্যাহত রেখেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন