প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গণ-অভ্যুত্থানের শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের উদ্দেশ্য হলো জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা, এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৪ আগস্ট) তিনি সংবাদ মাধ্যমে জানান, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকের আগে তার এই বক্তব্য আসে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার জুলাই সনদটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুত। তিনি বলেন, এই কমিটি অন্যান্য পেশাজীবী, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাসহ সকলের সঙ্গে আলোচনা করবে। যেসব সংশোধন প্রয়োজন, সেগুলি করা হবে। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারও করা হবে।
সালাহউদ্দিন আহমদ আশা করেছেন, 'বিরোধী দলও এই কমিটিতে যোগ দেবে। যদিও তারা নাম উল্লেখ করেনি, তবুও আমরা তাদের মতামত গ্রহণ করব।'
মন্ত্রী বলেন, 'আমাদের কোনো চ্যালেঞ্জ নেই। প্রত্যাশা আছে। জাতির কাছে প্রত্যাশার পরিমাণ অনেক। শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করেই সংশোধন সম্পন্ন করতে হবে।'
তিনি আরো বলেন, 'যুলাই সনদের যা কিছুতে বিএনপি একমত হয়েছে, সকল কিছু থাকবে। এর বাইরেও বিএনপির প্রতিশ্রুতি নিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন