০৮:৪৯ পি.এম
কক্সবাজার, ৩১ জুলাই, ২০২৬ : জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ৭ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। আজ শুক্রবার কর্মসূচির প্রথম দিনের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক শামসুল হক শারেক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, প্রেসক্লাবের সদস্য ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন, হুমায়ুন সিকদার এবং সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজানসহ আরও অনেক সাংবাদিক।
প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচিতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, আগামীকাল ১ আগস্ট সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এছাড়া আগামীকাল জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ৩ আগস্ট জুলাই গ্রাফিতি অংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ৪ আগস্ট খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫ আগস্ট সরকারি অনুষ্ঠানেও অংশগ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন