প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কিসকুর মায়ের হাতে একটি নতুন মোবাইল ফোন এবং নগদ অর্থ সহায়তা তুলে দেন। প্রতিমন্ত্রী একই সাথে স্থায়ী কর্মসংস্থানের ঘোষণা দেন।
শুক্রবার (৩১ জুলাই) মিরপুরে প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের সেরা স্ট্রাইকার হলো কিসকু। মাঠের লড়াইয়ে সেরা হয়ে, মনের কোণে তার ছোট্ট আকুতি লুকিয়ে ছিল।
কিসকু গণমাধ্যমকে জানান, যে যদি তার মায়ের কাছে একটি ফোন থাকত, তাহলে সে তার মায়ের সাথে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারত। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কিশোরী ফুটবলারের সেই আবেগে স্পর্শিত হন।
গণমাধ্যমে কিসকুর আকুতির কথা জানার পর ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। বিপত্তি ঘটে যখন জানা যায়, জীবিকার তাগিদে ঢাকায় আসা কিসকুর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে খোঁজ পাওয়া যায় এবং কিসকুর লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে পারে।
কিসকুর মা কাজের সন্ধানে ঢাকায় এলেও বর্তমানে স্থায়ী কোনো কাজের ব্যবস্থা করতে পারেননি। এই মানবিক বিষয়টি বিবেচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ইতোমধ্যে তারা একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে কিসকুর মা একটি স্থায়ী চাকরির মাধ্যমে নিজেদের এবং তার সন্তানের জন্য সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারে। প্রতিমন্ত্রী আশাবাদী যে, কিসকু এখানেই থেমে থাকবে না, সে আরও বহুদূর যাবে।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও একটি বড় সুখবর দেন। গত ২৭শে জুলাই জমকালো সমাপনী ও প্রধানমন্ত্রীর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ প্রথম আসর।
প্রতিমন্ত্রী জানান, সমাপনীর ঠিক পরের দিন প্রধানমন্ত্রী কিসকুসহ এই আসরে পুরস্কৃত সকল খুদে ক্রীড়াবিদ এবং তাদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।
পুরস্কৃত সকল ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলে প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হবে বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন