প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম থেকে এস.এম গোলাম মোস্তফা জানিয়েছেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে গাছের চারা, গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) জাতের শাখ সব্জীর বীজ এবং সার বিতরণ করা হয়েছে। ১৩ জুলাই সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রয়াসে উপজেলা পরিষদ চত্ত্বরে এই সব কৃষি প্রনোদনা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতরণ করা হয়। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন দশ ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ। উল্লেখযোগ্য যে, উপজেলার দশ ইউনিয়নের ১৪১০ জন কৃষকের মাঝে ৫টি করে গাছের চারা, বিভিন্ন সব্জীর বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন