রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৫৬ পি.এম
আরএফএল গ্রুপ জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: এক্সপোর্ট
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি বা বিএসসি
অন্যান্য যোগ্যতা: রপ্তানি বিষয়ে ভালো জ্ঞান
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: গাজীপুর (কালীগঞ্জ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকিযুক্ত), প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লায় নিহত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতিতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে বাড়ির পাশে দাফন করা হয়।
এই সময় অপ্রতিমের আত্মীয়-স্বজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা।
তিনি বলেন, ‘আমি অপ্রতিমের বাবা। আমার একমাত্র সন্তান অপ্রতিম। আপনাদের ভালোবাসায় সে বড় হচ্ছিল। তার বয়স মাত্র ১৩ বছর। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। যদি সে কারও মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে সবাই তাকে ক্ষমা করে দিয়েন। আর আমার সন্তানের জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ির পশ্চিম সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার (শোরুম)
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: বিক্রয়ের সঠিক হিসাব রাখা এবং বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে। বিলিং, ইনভয়েসিং এবং নগদ বা অনলাইন পেমেন্ট সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় পারদর্শিতা প্রয়োজন। অভিজ্ঞতার প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ২৭ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সাপ্তাহিক ছুটি, বিক্রয় প্রণোদনা ও আদায় বাবদ কমিশন, টি/এ কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকার আগামী ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খনন এবং আটটি স্থগিত কূপের ওয়ার্কওভার সম্পন্ন করার মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১০৬ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই কর্মসূচির বাস্তবায়নে রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কাজ করে যাচ্ছে।
বিজিএফসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী আশরাফুল আলম রোববার (২০ সেপ্টেম্বর) জানিয়েছেন, সরকারের ১৫০টি কূপ খননের পরিকল্পনার অংশ হিসেবে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে বিজিএফসিএল পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি অতিরিক্ত দৈনিক ১২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার প্রত্যাশায় নয়টি নতুন কূপ খনন এবং বিদ্যমান ১২টি কূপের ওয়ার্কওভার সম্পন্ন করবে।
বিজিএফসিএলের এই কর্মকর্তা বলেন, সরকারের দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের আওতায় ২০৩৫ সালের মধ্যে ১৯টি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ২৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিজিএফসিএল সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটি ছয়টি গ্যাসক্ষেত্র পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী, মেঘনা ও কামতা। প্রতিষ্ঠানটি দেশের মোট অভ্যন্তরীণ গ্যাসের প্রায় ৩০ শতাংশ এবং দেশের সামগ্রিক গ্যাস সরবরাহের প্রায় ১৮ শতাংশ সরবরাহ করে।
ভবিষ্যতে গ্যাস অনুসন্ধান ও উন্নয়নের সম্ভাবনাময় কাঠামো চিহ্নিত করতে বিজিএফসিএল সাইসমিক জরিপ পরিচালনা করছে। বর্তমানে মোট ১ হাজার ৪৫০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ চলছে। এর মধ্যে হবিগঞ্জ গ্যাসক্ষেত্র ও এর সংলগ্ন এলাকায় ৮৭৫ বর্গকিলোমিটার এবং বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা গ্যাসক্ষেত্র এলাকায় ৫৭৫ বর্গকিলোমিটার রয়েছে।
এছাড়া, তিতাস গ্যাসক্ষেত্রের উত্তর-পশ্চিম এবং নরসিংদী গ্যাসক্ষেত্রের উত্তর-পূর্ব এলাকায় ৬৩২ বর্গকিলোমিটারজুড়ে ২ডি ও ৩ডি সিসমিক জরিপ পরিচালনা করা হচ্ছে।
‘তিতাস ও কামতা ফিল্ডে চারটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ শীর্ষক প্রকল্পের আওতায় তিতাস-২৮ কূপের খননকাজ ২০২৫ সালের ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৯ জুন শেষ হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এই কূপটি জাতীয় গ্রিডের জন্য উদ্বোধন করা হয়। কূপটি থেকে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
বিজGFসিএলের সঙ্গে ২০২৫ সালের ১০ এপ্রিল স্বাক্ষরিত সমন্বিত খনন চুক্তির আওতায় চীনা প্রতিষ্ঠান সিএনপিসি চুয়ানকিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি) কূপটির খননকাজ সম্পন্ন করে। কূপটি ৩ হাজার ৬০১ মিটার মাপা গভীরতা (এমডি) এবং ৩ হাজার ৪৭১ মিটার প্রকৃত উল্লম্ব গভীরতা (টিভিডি) পর্যন্ত খনন করা হয়।
এছাড়া, আরও গ্যাস উত্তোলনের লক্ষ্যে বিজGFসিএল তিতাস-৩১ ও তিতাস-২৯ গভীর অনুসন্ধান কূপের খননকাজ পরিচালনা করছে। সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকায় গত দুইদিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই ভীতিজনক কর্মকাণ্ডের জন্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগকে দায়ী করেছে।
ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন জানিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন।
মোল্লা মো. শাহীন বলেন, গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মী রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ এ বিষয়ে নিশ্চিত হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া রায়হানের বাসা থেকে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন স্থানে গত দুইদিন ধরে ককটেল বিস্ফোরণের পাশাপাশি গণপরিবহনে আগুন লাগার ঘটনাও ঘটছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন ডিসি মোল্লা মো. শাহীন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাতে দুর্বৃত্তরা মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঢাকাজুড়ে দুইশ’র বেশি স্থানে চেকপোস্ট বসানো হয় এবং পুলিশের টহল বাড়ানো হয়।
এরপরও শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে একের পর এক নাশকতামূলক ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুরসহ অন্তত ৫টি এলাকায় যাত্রীবাহী বাস ও গণপরিবহনে আগুন লাগার খবর পাওয়া যায়। এছাড়া, একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ