০৫:০৪ পি.এম
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু ঘটেছে। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন নারী এবং একজন শিশু রয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা ৩৭ জনে পৌঁছেছে। এই অবস্থায় নতুন ৩৭২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেক রোগী ফলে বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা এক হাজার ৩৪ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৮৩ জন চিকিৎসার জন্য আছেন।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মারা যাওয়া রোগীদের মধ্যে একজন কন্যাশিশু রয়েছে, যার বয়স শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে এবং দুজন নারী, যাদের একজনের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে ও আরেকজনের বয়স ৪৬ থেকে ৫০ বছরের মধ্যে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১০ হাজার ৮৪৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন নয় হাজার ৭৮৬ জন।
এ পর্যন্ত মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৩৭ জনের মধ্যে ২২ জন নারী বা ৫৫ দশমিক ৫ শতাংশ এবং ১৫ জন পুরুষ বা ৪০ দশমিক ৫ শতাংশ।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১২ জন, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয়জন এবং সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। একই সাথে ময়মনসিংহে পাঁচ, চট্টগ্রামে চারজন, খুলনায় পাঁচজন, বরিশালে তিন ও রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন