ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং
জয়পুরহাট সীমান্ত

রাতে সীমান্তের শূন্যরেখায় থাকা তিনজন সকালে উধাও


রাতে সীমান্তের শূন্যরেখায় থাকা তিনজন সকালে উধাও

জয়পুরহাট সীমান্তের শূন্যরেখায় শনিবার রাতে অবস্থান নেওয়া বৃদ্ধ দম্পতিসহ তিনজনকে রোববার সকালে আর দেখা যায়নি। তাদের সরিয়ে নেওয়ার বিষয়ে এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার রাতে নড়াইল থেকে স্বজনরা সীমান্তে আসার পর বিজিবি ওই তিনজনকে নিয়ে যায়। তবে বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের দাবি, শনিবার রাতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শূন্যরেখা থেকে তাদের সরিয়ে নেয়।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, শনিবার ভোরে সীমান্তের ফ্লাডলাইট নিভিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে দুজন তখনই পালিয়ে যায়। তবে বাকি তিনজনকে সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করে বিজিবির হাতে তুলে দেয় স্থানীয়রা। পরে তাদের শূন্যরেখায় পাঠিয়ে কড়া পাহারায় রাখে বিজিবি।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ওই তিনজনের কাছে থাকা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, বৃদ্ধ দম্পতি শেখ হাফিজুর রহমান ও নাছিমা বেগম। তাদের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামে। সঙ্গে থাকা অন্য নারী শিউলি বেগম তাদের আত্মীয়। কয়েক মাস আগে দালালের মাধ্যমে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর ভিসা-সংক্রান্ত জটিলতায় তারা দেশটির কারাগারে ছিলেন।

শনিবার ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়াইল থেকে তাদের স্বজনরা সীমান্তে আসেন। শেখ হাফিজুর রহমান ও নাছিমা বেগমের ছেলে সোহাগ শেখ নড়াইল পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শনিবার রাতে একটি মাইক্রোবাসে করে তিনিও সেখানে পৌঁছান।

স্থানীয়দের ধারণা, রাতেই স্বজনদের উপস্থিতিতে ওই তিনজনকে দেশের ভেতরে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বৃদ্ধ দম্পতির ছেলে সোহাগ শেখ বলেন, আমার বাবা-মাকে আটকের খবর দেখে রাতেই সীমান্তে ছুটে যাই। কিন্তু তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে আসতে দেওয়া হয়নি। তাদের দেশে ফেরাতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি।

বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধীন ভুটিয়াপাড়া বিওপি কমান্ডার শামসুজ্জামান বলেন, শূন্যরেখায় অবস্থান করা ওই তিনজনকে বিএসএফ সরিয়ে নিয়ে গেছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবি সতর্ক অবস্থানে, বিএসএফের পুশ-ইনের চেষ্টা আবারও

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


বিজিবি সতর্ক অবস্থানে, বিএসএফের পুশ-ইনের চেষ্টা আবারও

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের মাধ্যমে পুশইনের প্রয়াসে থাকা ৩ ভারতীয় নারীকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার পর বাংলাদেশ অংশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে টহল অনেক বেশি জোরদার করেছে। এর বদলে বিএসএফের অতিরিক্ত সদস্যদের ভারতের অংশে অবস্থান নিতে দেখা গেছে।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার গোলাপাড়া গ্রামে সীমান্তের কাঁটাতারের বেড়া-সংলগ্ন বাতি নিভিয়ে, বিএসএফ ৩ নারীকে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম জানান, হোয়াটসঅ্যাপ বার্তায় ৩ নারীকে বিএসএফ ফেরত নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত ২টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া গ্রামের সীমান্ত এলাকায় প্রধান পিলার ৮৩৪-এর ১ নম্বর উপপিলারের বিপরীতে গোলাপাড়া গ্রামের সীমান্তের কাঁটাতারের বেড়া-সংলগ্ন বাতি নিভিয়ে দেয় বিএসএফ। সেই মুহূর্তে পুশইনের চেষ্টা করা ৩ নারীকে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি জানায়, বিএসএফ ৩ নারীকে পুশইনের প্রচেষ্টা চালায়। তবে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই তিন নারকে পুনরায় ভারতের শূন্যরেখায় ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনার ফলে ভারতের ১০০ গজ অভ্যন্তরে শূন্যরেখায় প্রায় ২২ ঘণ্টা তারা খোলা আকাশের নিচে অবস্থান করতে বাধ্য হন।

ঘটনার পর গতকাল দুপুর ১টায় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৩৩-এর ৮ নম্বর উপপিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি টহল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণ করেন খড়খড়িয়া বিএসএফ ক্যাম্পের কমান্ড্যান্টসহ ৬ জন এবং ধবলসূতি ক্যাম্পের নায়েব সুবেদার জুবায়ের হোসেনসহ ৬ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় আজ অভিযান চালিয়ে কোস্টগার্ড বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে। এসব বিদেশি মদের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্রবন্দরগুলোর নিরাপত্তাসহ উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মানব ও মাদকপাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে কোস্ট গার্ড বেইস, চট্টগ্রাম ইপিজেড থানার আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী বরিশাল সফরে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:০১ পি.এম


প্রধানমন্ত্রী বরিশাল সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন। বরিশালে তিনি বৃক্ষরোপনসহ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রোববার (১২ জুলাই) জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে বরিশাল যাবেন। বরিশালে তার জন্য কয়েকটি বৃক্ষরোপণের কর্মসূচি নির্ধারিত রয়েছে এবং প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকা তে ফিরবেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী আগামী সফরে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপন কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদী পাশে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করবেন।

বিকেলে তিনি জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলার, মামলা ১০০ জনের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলার, মামলা ১০০ জনের বিরুদ্ধে

এইচএসসি পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে হামলা, ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায়, অবশেষে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে। এতে প্রায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করে কেন্দ্রে উপস্থিত কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (১১ জুলাই) রাতে মামলাটি নথিভুক্ত করা হয়।

রোববার (১২ জুলাই) এ প্রসঙ্গে নিশ্চিত করে চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় চরফ্যাশন সরকারি কলেজের ৮৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এমসিকিউ পরীক্ষা যখন শেষ হয়, তখন ৩০৪ নম্বর কক্ষের কিছু পরীক্ষার্থী প্রশ্ন কমন না পড়ার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন।

অভিযোগের ভিত্তিতে, এরপর তারা নকলের চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বাধা প্রদান করেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন পরীক্ষার্থী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং নকলের সুযোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।

পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর ১টার দিকে, একদল শিক্ষার্থী এবং বহিরাগত ব্যক্তি কলেজের পকেট গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। তারা পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলার সময় ইটপাটকেলের আঘাতে সাতজন শিক্ষক, গভর্নিং বডির সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করে এবং দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িত হতে দেখা যায়।

চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানিয়েছেন, হামলা এবং ভাঙচুরের ঘটনার জন্য কেন্দ্র সচিব বাদী হয়ে শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%