ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ


চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় আজ অভিযান চালিয়ে কোস্টগার্ড বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে। এসব বিদেশি মদের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্রবন্দরগুলোর নিরাপত্তাসহ উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মানব ও মাদকপাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে কোস্ট গার্ড বেইস, চট্টগ্রাম ইপিজেড থানার আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ সময় মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী বরিশাল সফরে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:০১ পি.এম


প্রধানমন্ত্রী বরিশাল সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন। বরিশালে তিনি বৃক্ষরোপনসহ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রোববার (১২ জুলাই) জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে বরিশাল যাবেন। বরিশালে তার জন্য কয়েকটি বৃক্ষরোপণের কর্মসূচি নির্ধারিত রয়েছে এবং প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকা তে ফিরবেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী আগামী সফরে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপন কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদী পাশে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করবেন।

বিকেলে তিনি জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলার, মামলা ১০০ জনের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলার, মামলা ১০০ জনের বিরুদ্ধে

এইচএসসি পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে হামলা, ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায়, অবশেষে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে। এতে প্রায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করে কেন্দ্রে উপস্থিত কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (১১ জুলাই) রাতে মামলাটি নথিভুক্ত করা হয়।

রোববার (১২ জুলাই) এ প্রসঙ্গে নিশ্চিত করে চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় চরফ্যাশন সরকারি কলেজের ৮৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এমসিকিউ পরীক্ষা যখন শেষ হয়, তখন ৩০৪ নম্বর কক্ষের কিছু পরীক্ষার্থী প্রশ্ন কমন না পড়ার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন।

অভিযোগের ভিত্তিতে, এরপর তারা নকলের চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বাধা প্রদান করেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন পরীক্ষার্থী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং নকলের সুযোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।

পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর ১টার দিকে, একদল শিক্ষার্থী এবং বহিরাগত ব্যক্তি কলেজের পকেট গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। তারা পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলার সময় ইটপাটকেলের আঘাতে সাতজন শিক্ষক, গভর্নিং বডির সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করে এবং দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িত হতে দেখা যায়।

চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানিয়েছেন, হামলা এবং ভাঙচুরের ঘটনার জন্য কেন্দ্র সচিব বাদী হয়ে শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারী বর্ষণে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


ভারী বর্ষণে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত

টানা ছয় দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানের রুমা উপজেলায় সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

পাহাড় ধস, সড়ক ভেঙে যাওয়া এবং সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে, উপজেলার বিভিন্ন এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। শতাধিক পরিবার এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

৬ জুলাই থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলে উপজেলার বেথেলপাড়া থেকে মুনমামপাড়া পর্যন্ত অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধস এবং মাটি সরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এই কারণে, ওই সড়কে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। একইভাবে, রুমা-বগালেক-কেওক্রাডং সড়কের একাধিক স্থানে পাহাড় ধসের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এছাড়া, গত ৮ জুলাই থেকে রুমা-বান্দরবান সড়কও বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে মাটি ধসে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে। ফলে বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমার সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

গত শনিবার থেকে মোবাইল নেটওয়ার্ক আংশিকভাবে সচল হলেও, এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

এদিকে, বৈরী আবহাওয়ার মধ্যে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বন্যাকবলিত এলাকা এবং ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নিচ্ছেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে, আশ্রয়কেন্দ্রে থাকা শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে। সেনাবাহিনীও দুর্গত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আল হাসান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর জন্য চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যসেবাও প্রদান করা হচ্ছে।

রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু বাসসকে বলেন, টানা বৃষ্টির ফলে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকার সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি, পাহাড় ধসে জুমচাষ এবং বিভিন্ন ফলবাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

রুমা বাজারের মারমা লাইনের বাসিন্দা বাসন্তী দাস জানান, গত ৭ জুলাই রাত থেকে তার ভাড়া বাসা বন্যার পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। কবে বাড়িতে ফিরতে পারবেন, তা তিনি জানেন না। একই ধরনের দুর্ভোগে রয়েছেন আরও অনেক পরিবার।

স্থানীয় বাসিন্দা মেচিংথুই জানান, বন্যার সময় তার ঘর পানিতে তলিয়ে যাওয়ার কারণে টানা দুই দিন খাবার জোটেনি। বর্তমানে পানি কমতে শুরু করায় তিনি ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করছেন।

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার ফলে রুমা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে, চাল, ডাল, তেল, সবজিসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। এতে সাধারণ মানুষকে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোয়ালখালীতে ২০০ পরিবারকে পৌর প্রশাসকের ত্রাণ সহায়তা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


বোয়ালখালীতে ২০০ পরিবারকে পৌর প্রশাসকের ত্রাণ সহায়তা প্রদান

বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাসিন্দা রহিমা বেগমের একমাত্র ছেলে মো. সাইফুদ্দিন রিকশা চালালে খাবার জোটে।

কিন্তু গত কয়েকদিন ধরে তিনি গাড়ি নিয়ে বের হতে পারছেন না। তিনি জ্বর সর্দিতে ভুগছেন। এই মা-ছেলের সংসারে মো. সাইফুদ্দিনই একমাত্র উপার্জনকারী। হাতেপাতে যা ছিল, তা সবকিছুই তিনি ঔষধপত্রে খরচ করে ফেলেছেন।

আজ রোববার এই পরিস্থিতিতে রহিমার হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। এদিন রহিমার মতো মোট ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

রহিমা বেগম বলেন, অঝোরে বৃষ্টি ঝরছে। উঠোনের পানি নামার কোন উপায় নেই, রাস্তা-ঘাটে চলা দায় হয়ে পড়েছে। বিপজ্জনক সাপ জোঁকের ভয় তো আছেই। রান্নার জন্য ঘরে কিছুই নেই।

তিনি আরো জানান, পৌর প্রশাসক বৃষ্টির মধ্যেও তার ঘরে এসে খোঁজ খবর নিয়েছেন। তিনি চাল, ডাল, তেলসহ মুড়ি, বিস্কুট ও চিড়া প্রদান করেছেন। এসব পাওয়ার মাধ্যমে অন্তত কয়েকদিন চলতে পারবো।

গত বুধবার থেকে ঝড় বাদল উপেক্ষা করে পৌর প্রশাসক অসহায় পরিবারের কাছে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন।

রোববার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পানিবন্দী প্রায় ২০০ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

তিনি উল্লেখ করেন, ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে পৌর এলাকায় এই পরিবারগুলো পানিবন্দী রয়েছে এবং তাদের দ্রুততম সময়ে খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে। এছাড়া যদি কোনো পরিবারের খরচের অবস্থা খারাপ হয়, তাও আমাদের কাছে এসেছে, সেক্ষেত্রে খাদ্য সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%