০৯:২০ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : সরকারি কর্ম কমিশন (পিএসসি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের জন্য নিয়োগের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করেছে। এই পরীক্ষায় মোট ৭ হাজার ১৫০ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
আজ বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদের জন্য এমসিকিউ পদ্ধতির বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: ওয়ালটন গ্রুপে চাকরির সুযোগ, বয়স ২৪ হলেই আবেদন
উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা সেখানে গিয়ে ফলাফল জানতে পারবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন