ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পদ্মায় বাল্কহেডে মিলল ৩০৫ বোতল ভারতীয় মদ


পদ্মায় বাল্কহেডে মিলল ৩০৫ বোতল ভারতীয় মদ

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে নৌপুলিশ ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে। অভিযানের সময় একটি বাল্কহেডও জব্দ করা হয়েছে, এবং এর চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে নড়িয়ার সুরেশ্বর লঞ্চঘাটের কাছে পদ্মা নদীতে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশের সূত্রে জানা গেছে, সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করেন, যেখানে বাল্কহেডে বিপুল পরিমাণ মদ পরিবহন করা হচ্ছিল। অভিযানের সময় এমভি তাসলিমা নামের বাল্কহেডে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

অভিযানে আটক করা হয় বাল্কহেডের চালক মো. রফিক (৫০) এবং সহকারী মো. উজ্জল (২৯)-কে। তারা উভয়ই পটুয়াখালী জেলার বাসিন্দা। নৌপুলিশ পরে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটিও জব্দ করে।

সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাল্কহেডের চালক ও সহকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন

নিউইয়র্ক পুলিশ বিভাগের ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ এস ইসলাম। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এবং নিউইয়র্ক পুলিশ বিভাগের মুসলিম কর্মকর্তাদের সংগঠন তাকে নতুন পদে অভিনন্দন জানিয়েছে।

বর্তমানে মোহাম্মদ এস ইসলাম নিউইয়র্কের ব্রুকলিনে পুলিশ বিভাগের ৬২তম প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বের আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে বেনসনহার্স্ট, ম্যাপলটন এবং বাথ বিচ।

নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রিসিঙ্কট পরিচিতিতে তাকে ওই এলাকার কমান্ডিং অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্ক পুলিশ বিভাগে ইসলামের কর্মজীবন ১৮ বছরের। এই দীর্ঘ সময়ে তিনি আবাসন পুলিশ, টহল বিভাগ এবং গোয়েন্দা বিভাগসহ পুলিশের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছেন।

পদোন্নতিকে তার দীর্ঘ কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন তাকে ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছে।

তবে শুক্রবার (২ অক্টোবর) পর্যন্ত নিউইয়র্ক পুলিশ বিভাগের ওয়েবসাইটে ইসলামের নামের পাশে আগের পদবি ‘ক্যাপ্টেন’ উল্লেখ ছিল। অন্যদিকে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এবং নিউইয়র্ক পুলিশ বিভাগের মুসলিম কর্মকর্তাদের সংগঠন তার ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতির খবর জানিয়েছে।

পদোন্নতি কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ সংগঠনগুলোর প্রকাশিত ঘোষণায় উল্লেখ করা হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে ড্রোন উড়িয়েও ২১ অপহৃত জেলের সন্ধান মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


সুন্দরবনে ড্রোন উড়িয়েও ২১ অপহৃত জেলের সন্ধান মেলেনি

সুন্দরবনে তিনটি বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলেকে উদ্ধার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচ দিনেও সক্ষম হয়নি। কোস্টগার্ড আধুনিক ড্রোন ব্যবহার করে অপহৃত জেলে ও বনদস্যুদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। তবে, এখনো সন্ধান মেলেনি।

এ পরিস্থিতিতে সুন্দরবনসহ উপকূলে মাছ ধরা সাধারণ জেলেরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অপহৃতদের পরিবারের সদস্য ও মহাজনরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের সূত্রে জানা গেছে, মুক্তিপণের দাবিতে তিনটি বনদস্যু বাহিনীর হাতে অপহৃত ২১ জেলেকে উদ্ধারের জন্য অভিযান শুরু হয়েছে। সুন্দরবনের আকাশে আধুনিক ড্রোন উড়িয়ে অপহৃত জেলেদের ও বনদস্যুদের অবস্থান শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

গোয়েন্দা নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি কোস্টগার্ড নৌপথেও চিরুনি অভিযান পরিচালনা করছে। মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ ও সুন্দরবন বিভাগের পক্ষ থেকে টহল জোরদারের কথা জানানো হয়েছে।

গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমরাড়িয়া, ভদ্রা এবং ভাঙ্গা এলাকা থেকে বনদস্যু মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে মাছ ধরা অবস্থায় ২১ জেলেকে অপহরণ করে গভীর অরণ্যে নিয়ে যায়।

এ সময় দস্যুরা জেলেদের একটি ট্রলার, পাঁচটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়। সুন্দরবনে দুই দিনে মুক্তিপণের দাবিতে অপহৃত এসব জেলেদের পরিবারের সদস্য বা তাদের মহাজনরা দস্যুদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। প্রকাশ পেলে তাদের জীবনের জন্য বড় ধরনের হুমকি আসতে পারে, এমন শঙ্কায় তারা মিডিয়ায় কথা বলতে নারাজ।

শনিবার দিবাগত রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় ১৫ জেলেকে তুলে নেয় দস্যুরা। এর আগে শুক্রবার দিবাগত রাতে আরও ছয় জেলেকে অপহরণের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে দুই দিনে ২১ জেলে অপহৃত হওয়ার ঘটনায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, শনিবার দিবাগত রাতে সাগরসংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরছিলেন জেলেরা। এ সময় দস্যুরা হামলা চালিয়ে বিভিন্ন নৌকা থেকে একজন করে ১৫ জেলেকে একটি ট্রলারে নিয়ে যায়।

ফরেস্ট রেঞ্জার আরও জানান, অপহৃত ১৫ জেলের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— খুলনার আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০) ও ফেরদাউস (২৮); বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকার ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯)।

তিনি বলেন, এসব জেলে বন বিভাগের অনুমতিপত্র নিয়ে চরপাটা, পোকা জাল ও বড়শি দিয়ে সুন্দরবনের খালে মাছ ধরছিলেন।

এদিকে, মোংলার এক জেলে মহাজন জানান, শনিবার দিবাগত রাতে করিম-শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে দুই জেলেকে অপহরণ করে। তারা হলেন মোংলার উলুকাটা চিলা এলাকার মাসুদ ইজারদার (২৮) ও ইমদাদুল ইজারদার (৩০)।

শরণখোলা এলাকার কয়েকজন জেলে মহাজন বলেন, দুই দিনে ২১ জেলে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা অপহৃতদের দ্রুত উদ্ধার এবং সুন্দরবনে দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, রবিবার বিকাল পর্যন্ত অপহৃত ২১ জেলের এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। কোস্টগার্ডসহ নৌপুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। সুন্দরবনে অবস্থানরত জেলেদের রাতে দলবদ্ধভাবে এবং সংশ্লিষ্ট বন অফিসের সামনে থাকতে বলা হয়েছে। এছাড়া সুন্দরবনের সকল স্টেশন ও টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বনরক্ষীদের জেলেদের নিরাপত্তায় টহল বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন জানান, সরকারের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে কোস্টগার্ড। তারই আলোকে অপহৃত ২১ জেলে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

দস্যুদের অবস্থান শনাক্তে আধুনিক ড্রোন ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে গোয়েন্দা নেটওয়ার্ক বাড়ানো হয়েছে। পাশাপাশি নৌপথেও চিরুনি অভিযান চলছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এসব জেলেদের উদ্ধার করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাই হোপের দুর্দান্ত ইনিংসে ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


শাই হোপের দুর্দান্ত ইনিংসে ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হলো না ওয়েস্ট ইন্ডিজের। ৩৫১ রানের বিশাল সংগ্রহ গড়ার পরও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শাই হোপের অপরাজিত ১৬২ রানের বিধ্বংসী ইনিংসের সাহায্যে ১০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা।

শনিবার নিউ চন্ডিগড়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। প্রথম দুই ম্যাচে রান তাড়া করে জয়লাভ করা ভারত এবারও ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিয়েছিল। তবে হোপের ব্যাটিং দৃঢ়তায় সফরকারীরা শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে।

৩৫২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে জন ক্যাম্পবেলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আমির জাঙ্গুকে নিয়ে প্রতিরোধ গড়েন হোপ। দ্বিতীয় উইকেটে দুজনের ১০৯ রানের জুটিতে ম্যাচে ফেরে ক্যারিবীয়রা। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৭৮ রান।

৬৭ রান করে রানআউট হন জাঙ্গু। শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ২৪ রান। অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে রান তাড়া এগিয়ে নেন হোপ। পরবর্তী সময়ে ৫৬ রানের আরেকটি জুটি গড়ে জয়ের ভিত শক্ত করেন তিনি।

কিমো পল ও ম্যাথু ফোর্ড ফিরে গেলেও হোপের ব্যাট থামানো যায়নি। গুডাকেশ মোটির ১৪ বলে ১৯ রানের কার্যকর ইনিংস জয়ের পথ আরও সহজ করে দেয়। শেষ পর্যন্ত ৪৯তম ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

১৪৩ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৬২ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় অধিনায়ক। এই ইনিংসে ওয়ানডেতে প্রথম উইকেটকিপার-অধিনায়ক হিসেবে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন হোপ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৪ রানের মধ্যে দুই উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। দুজনের ১৩৭ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের পথে ফিরিয়ে আনে।

সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি রোহিতের। ৮৫ বলে ৯২ রান করে আউট হন তিনি। অন্যদিকে, অর্ধশতক তুলে নেন গায়কোয়াড়। জেইডেন সিলসের বলে আউট হওয়ার আগে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ব্যাটার।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন লোকেশ রাহুল। ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি শেষ দিকে রানের গতি বাড়ান তিনি। ইনিংসের শেষ ১২ বলে ৪২ রান তুলে ভারতের সংগ্রহ সাড়ে তিনশ ছাড়িয়ে নিতে বড় ভূমিকা রাখেন রাহুল। ১২৯ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।

শেষ দিকে নামান ধীরের ২১ বলে ৩০ এবং আংশুল কামবোজের ৯ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংসে ৭ উইকেটে ৩৫১ রান করে ভারত।

তবে রাহুলের সেঞ্চুরি ও ভারতের বড় সংগ্রহ শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় হোপের অতিমানবীয় ইনিংসে। সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সফর শেষ করল ওয়েস্ট ইন্ডিজ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝ আকাশে নিখোঁজ চিকিৎসাবাহী বিমান, রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


মাঝ আকাশে নিখোঁজ চিকিৎসাবাহী বিমান, রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে একটি চিকিৎসাবাহী বিমান নিখোঁজ হয়ে গেছে, যা ছয়জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল। বিমানটি বারমুডা থেকে বোস্টনের দিকে যাত্রা করার সময় হঠাৎ করে মাঝ আকাশে রেডিও এবং রাডার—দুই ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নেমে আসে এবং পাইলট জরুরি পরিস্থিতির কথা জানান।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) ভোরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মার্কিন কর্তৃপক্ষ আকাশ ও সমুদ্রপথে তল্লাশি শুরু করে। পরবর্তীতে নানটাকেট দ্বীপের উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। তবে ছয় আরোহীর সন্ধানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, গালফস্ট্রিম জি-১০০ বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় রাত ১টার পর এর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।

মার্কিন কোস্টগার্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভাগ জানায়, ম্যাসাচুসেটসের নানটাকেট দ্বীপের উপকূলে আকাশ ও সমুদ্রপথে তল্লাশি চালানো হচ্ছে। এই অভিযানে বিমান, হেলিকপ্টার এবং উদ্ধারকারী নৌযান ব্যবহার করা হচ্ছে।

বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১টা ৩০ মিনিটে অবতরণের কথা ছিল।

কোস্টগার্ডের প্রকাশিত বিমানের পরিচিতি অনুযায়ী, এটি কানাডাভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের বিমান। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশ থেকে রোগীদের চিকিৎসার পর নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চিকিৎসাবাহী বিমান পরিচালনা করে।

প্রতিষ্ঠানটির ফ্লাইট পরিচালনা বিভাগের পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ জানান, বিমানে দুই পাইলট ও দুইজন চিকিৎসাকর্মী ছিলেন। তারা সবাই কানাডার নাগরিক। এছাড়া বিমানে একজন রোগী ও তার একজন স্বজনও ছিলেন, তবে তারা কানাডার নাগরিক নন।

উড্ডয়নের পর বিমানটির উচ্চতায় বড় ধরনের পরিবর্তন দেখা যায়। এটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে ১১ হাজার ফুটে নেমে আসে। কিছু সময় ওই উচ্চতায় অবস্থান করার পর বিমানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রেডিও যোগাযোগের তথ্য অনুযায়ী, বিমানটির পাইলট ও নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগে সমস্যা দেখা দেয়। একপর্যায়ে নিয়ন্ত্রণকক্ষ থেকে পাইলটকে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন কি না জানতে চাওয়া হয়। পাইলটের জবাব স্পষ্টভাবে শোনা যায়নি।

পরে নিয়ন্ত্রণকক্ষ নিশ্চিত করে যে পাইলট জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিলেন। এরপর জরুরি উদ্ধারকারী দলকে বিমানটির জন্য প্রস্তুত থাকতে বলা হয়। তখন বিমানটিতে বৈদ্যুতিক সমস্যা দেখা দিয়েছে বলে জানানো হয়েছিল।

এর কিছুক্ষণ পর উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানান, বিমানটির রেডিও ও রাডার—দুটোরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%