মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৭ পি.এম
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. চন্দ্র শেখর দত্ত। তিনি গত রবিবার কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করেন। যোগদানের পর কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান ফুল দিয়ে তাকে বরণ করেন।
এ সময় অন্যান্য উপজেলা স্বাস্থ্য ও প: প : কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ডা. চন্দ্র শেখর দত্ত ৩৩ তম বিসিএস ক্যাডারের (স্বাস্থ্য) কর্মকর্তা। তিনি মেডিকেল অফিসার হিসেবে ৬ষ্ঠ গ্রেড প্রশাসনিক পদে পদোন্নতি লাভ করেছেন। বাজিতপুরে যোগদান করার আগে তিনি বিভাগীয় পুলিশ হাসপাতাল ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
ভৈরব রেলওয়ে কলোনীর কৃতি সন্তান হিসেবে পরিচিত ডা. চন্দ্র শেখর দত্ত তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি ভবন থেকে পুলিশ বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আবাসন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুমের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।
পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার ওই রুশ নাগরিক কর্মস্থলে যাননি। সন্ধ্যার পর তার প্রতিষ্ঠানের এক কর্মচারী তাকে খুঁজতে গ্রিন সিটির ওই কক্ষে যান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খোলা পেয়ে তিনি ভেতরে প্রবেশ করেন। এরপর বাথরুমের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে গ্রিন সিটির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এসআই শরিফুল ইসলাম আরও জানান, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা
আজ মঙ্গলবার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: জহিরুল হকের সভাপতিত্বে ২১ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ৩০ জন যোবাকে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: জহিরুল হক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এবারের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল উপজেলা পরিষদের পৌরসভাসহ ১১টি ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের আত্মকর্মসংস্থান এবং স্বাবলম্বী করে তোলা।
আয়োজকরা জানিয়েছেন, বাজিতপুর উপজেলায় যুব উন্নয়নের অধীনে একটি প্রশিক্ষণ কেন্দ্র শীঘ্রই স্থাপন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে যুবরা সহজ শর্তে ঋণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। চোরে শুনে না ধর্মের কাহিনি!
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে। স্থানীয়রা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সময় ইমনের সঙ্গে আরও দুইজন উপস্থিত ছিল, যারা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনাটি সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ঘটে।
আটক হওয়া ইমন কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের লুধুয়া গ্রামের মো. খোকার পুত্র।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অন্য একটি যুবক পাশের সড়ক থেকে এই ঘটনাটি ভিডিও করছে। আগুন লাগানোর পর তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ইমনকে ধাওয়া করে আটক করে। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে।
গ্রেপ্তারটি ঘটে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে, যখন সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে আটক করেন।
কে.এস.এম. মোস্তাফিজুর রহমানের পিতার নাম সৈয়দ জামান খন্দকার, এবং তার গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে অবস্থিত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, তিনি সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত।
তাঁর বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, তার ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের (National AgriCare Group) বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।
এছাড়া, বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ