প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে। স্থানীয়রা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সময় ইমনের সঙ্গে আরও দুইজন উপস্থিত ছিল, যারা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনাটি সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ঘটে।
আটক হওয়া ইমন কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের লুধুয়া গ্রামের মো. খোকার পুত্র।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অন্য একটি যুবক পাশের সড়ক থেকে এই ঘটনাটি ভিডিও করছে। আগুন লাগানোর পর তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ইমনকে ধাওয়া করে আটক করে। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন