০২:২৬ পি.এম
প্রধানমন্ত্রীর কার্যালয় আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি সরকার কর্তৃক দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে।
শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
এই বিষয়ে প্রেস সচিব সালেহ শিবলী মন্তব্য করেন, "নির্বাচনী ইশতেহার ধরে ধরে যে তা বাস্তবায়ন করা যায়, বিএনপি তাতে নজির স্থাপন করেছে।" তিনি বলেন, গত পাঁচ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রগতির বিষয়টি তুলে ধরা হবে।
তিনি আরও উল্লেখ করেন, "জনতাকে ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের অগ্রগতি সম্পর্কে মানুষকে জানানো সরকারের দায়িত্ব।" এজন্যই সংবাদ সম্মেলনের আয়োজন হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, এবারের সংবাদ সম্মেলনে বিশেষ করে অতি বৃষ্টি ও বন্যায় ক্ষয়-ক্ষতির বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরা হবে এবং সরকার কী পদক্ষেপ নিয়েছে সেটিও আলোচনা করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন