প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যবর্তী সময়ে ওই উপজেলার চাড়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার প্রধান মো. শাহ-আলম শিকদার চুন্নু (৫০) একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, রাতে অজ্ঞাত ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল কৌশলে তাদের বসতঘরের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্র ও ভয় দেখিয়ে শাহ-আলম শিকদার, তার স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা সন্তানের হাত, পা ও চোখ বেঁধে ফেলে ডাকাত দল। এরপর তারা পুরো ঘর তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি স্মার্টফোন নিয়ে যায়। পরে নির্বিঘ্নে পালিয়েছে ডাকাতরা।
শনিবার সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ডাকাত দলের সদস্যরা প্রায় আধাঘণ্টা ধরে বাড়িতে তাণ্ডব চালানোর পর ৮৭ হাজার টাকা নগদ অর্থ, ৯ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন