০২:৩৭ পি.এম
বাংলাদেশ চীনের ব্যবসায়ীক খাতকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পাশে থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল আলমগীর।
শনিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি সেমিনার কেন্দ্রে ‘লং লাইভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে সুসংহত করবে।’
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি আরও বলেন, ‘নতুন এক সম্ভবনা সৃষ্টি হয়েছে। চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এ দেশের তরুণরা চীনের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করছে। বিশ্বে চীনের ব্যবসায়ীক খাতকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ পাশে থাকবে।’
দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক খাতকে এগিয়ে নিতে সরকার শুধু চীনের সঙ্গে নয় দেশের স্বার্থে ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘দুদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চাই। চীনের প্রযুক্তি বাংলাদেশের জন্য প্রয়োজন। সে লক্ষ্যে কাজ করছে সরকার।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন