১০:০১ পি.এম
জেলার নলডাঙ্গা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১১শ’ কৃষককে গ্রীষ্মকালীন শাকসব্জির বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই প্রণোদনার উপকরণগুলো হস্তান্তর করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
উপজেলা কৃষি অফিসার সবুজ আলী জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষকের জন্য মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুন, লাউসহ সাত প্রকার শাকসব্জির ৩০০ গ্রাম করে বীজ এবং ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন