ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডে কেয়ার কেন্দ্রে পরিচর্যার নামে শিশুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে


ডে কেয়ার কেন্দ্রে পরিচর্যার নামে শিশুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে

দুই থেকে তিন বছর বয়সী শিশুদের কাঁদলে ওয়াশিং মেশিনের ভিতরে বসিয়ে রাখা হতো। মুখ বন্ধ করতে জেট স্প্রে দিয়ে তীব্র গতিতে মুখে পানি ছিটানো হচ্ছিলো। ভারতের বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি ও বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান ‘ক্যাপজেমিনির’ ডে-কেয়ার বা শিশু দিবাযত্ন কেন্দ্রে শিশুদের ওপর এমন ভয়াবহ নির্যাতনের একাধিক ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার (২ জুলাই) এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা তিলকেশ কুমার এই তথ্যটি নিশ্চিত করেছেন।

ছোট্ট শিশুরা কাঁদছে বলেই তো কিছুটা কান্না হবেই। তারা মা-বাবার জন্য মন খারাপ করে। কিন্তু এই কান্না থামানোর জন্য যে আক্রমণাত্মক নির্যাতন করা হচ্ছে, তা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

জানা গেছে, ডে কেয়ার সেন্টারটিতে কান্না থামানোর উদ্দেশ্যে একটি ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের ড্রামের ভেতর দুই-তিন বছরের অবুঝ শিশুদের পুরে রাখা হচ্ছিল। সেখানেই শেষ নয়, বাথরুমের টয়লেটের জেট স্প্রে দিয়ে সরাসরি তাদের মুখে পানি ছিটানো হচ্ছিল, যাতে তারা চিৎকার করতে না পারে। দম বন্ধ হয়ে যায় এমনভাবে বাথরুমে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হতো ওই শিশুদের।

এই ভয়ংকর অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উল্লিখিত ডে কেয়ারের পাঁচ নারী কেয়ারগিভার বা শিশু পরিচর্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সম্পূর্ণ ঘটনাটি আড়ালের মধ্যে থেকে যেতো, যদি না নির্যাতনের সেই গোপন ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হতো। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে।

নিজেদের সন্তানের ওপর এমন অমানুষিক অত্যাচারের দৃশ্য দেখে আইটি কোম্পানির চাকরিজীবী মা-বাবারা স্তম্ভিত এবং বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ভিডিওগুলো সামনে আসার পর শুধু পুলিশে নয়, কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনেও একটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। কর্পোরেট অফিসগুলোর ভিতরে থাকা এ ধরনের চাইল্ড কেয়ার বা শিশু যত্ন কেন্দ্রগুলোর নিরাপত্তা এবং নজরদারি নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


জার্মানিতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

জার্মানির উত্তরাঞ্চলের লুডভিগসলুस्ट শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে দুই রোগী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত একজন।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে। জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করেছে।

আঞ্চলিক সম্প্রচারমাধ্যম এনডিআর-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথমে হাসপাতালের রোগীদের একটি কক্ষে আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত রেডিওলজি বিভাগের ছাদে ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ভোরে হাসপাতালটির ছাদের কাঠামোয় আগুন লাগার ঘটনাটি ঘটে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

আগুন লাগার পরপরই ১৬০ শয্যার এই হাসপাতালটি থেকে রোগী এবং কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এটিই ওই শহরের একমাত্র হাসপাতাল।

প্রাথমিক খবরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার কথা বলা হয়েছিল। তবে পরে প্রশাসনের কর্মকর্তারা জানান, আগুনের বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশের ফলে মাত্র একজন আহত হয়েছেন।

শুরুতে মূলত ঘটনাস্থলে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে যাদের স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন, তাদের সবাইকে হিসেবে ধরে কয়েক ডজন মানুষ আহত হওয়ার তথ্য ছড়িয়ে পড়েছিল। তবে পরে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, তাদের অধিকাংশই সম্পূর্ণ অক্ষত আছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


সৌদি আরব বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী

সৌদি আরব বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এই সৌজন্য সাক্ষাৎ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার এবং নিরাপত্তা সহায়তা বিষয়ক বিভিন্ন আলোচনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি উভয় দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সাইবার নিরাপত্তা, মানবপাচার, বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিসহ কমিউনিটি পুলিশিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের জন্য সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে ১৭৯৫ অনুপস্থিত, বহিষ্কার ১ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে ১৭৯৫ অনুপস্থিত, বহিষ্কার ১ জন

সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৪২ শতাংশ। এতে উল্লেখযোগ্যভাবে দেখা গেছে, নকলের দায়ে নোয়াখালী জেলার একটি কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ৭৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ হাজার ৪৭৯ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ১ হাজার ৭৯৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৮৬ জন পরীক্ষার্থী ছিলেন কুমিল্লা জেলায়। একই সাথে, নোয়াখালীর একটি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর বোর্ডের অধীনে মোট ৯৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। ফরম পূরণ করা পরীক্ষার্থীদের মধ্যে ৫৭ হাজার ৩২৪ জন ছাত্রী এবং ৩৭ হাজার ৭৬৫ জন ছাত্র। যদিও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য মোট ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রায় ২৭ হাজার শিক্ষার্থী ফরম পূরণ করেনি বা পরীক্ষায় অংশ নিতে পারেনি।

প্রথম দিনের পরীক্ষা উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে পরিদর্শন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিনসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. শফিকুল ইসলাম বিষয়টি উল্লেখ করে বলেন, সকল পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারির জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বোর্ড থেকে সার্বক্ষণিক পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়।

তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে সব কেন্দ্রকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা মোকাবিলায় মোমবাতি, চার্জলাইট এবং সোলার বিদ্যুতের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নকল ও অনিয়মমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বোর্ডের ভিজিল্যান্স টিম নিয়মিতভাবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবে। কোথাও কোনো অনিয়ম বা ব্যত্যয় দেখা গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা কিউআর ব্যবস্থায় ২ দিনে ২২ কোটি টাকার লেনদেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


বাংলা কিউআর ব্যবস্থায় ২ দিনে ২২ কোটি টাকার লেনদেন

দেশের ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থার মধ্যে একটি নতুন মাইলফলক সৃষ্টি করেছে সর্বজনীন কিউআর কোড ‘বাংলা কিউআর’। বাণিজ্যিক ভিত্তিতে পুরোপুরি বাধ্যতামূলক করার মাত্র প্রথম দুই দিনে এই প্রযুক্তি ব্যবহার করে ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। এই সময়টি জুড়ে দেশজুড়ে মোট ৭৭ হাজার ১৬৫টি সফল ট্রানজেকশন বা লেনদেন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়ক তথ্য প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৩০ জুনের পর থেকে দেশের সব ব্যাংক এবং এমএফএস প্রতিষ্ঠানের নিজস্ব বা পৃথক কিউআর কোড ব্যবহারের সময়সীমা শেষ হয়ে গেছে। এখন থেকে সব প্রতিষ্ঠানকে একটি একক প্ল্যাটফর্ম, অর্থাৎ ‘বাংলা কিউআর’ ব্যবহার করতে হবে।

মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়ে সতর্ক হুঁশিয়ারি দিয়ে জানান, “৩০ জুনের পর থেকে পৃথক পৃথক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর বন্ধ হয়ে গেছে। এখন শুধু সর্বজনীন ‘বাংলা কিউআর’ চলবে। এর বাইরে কেউ যদি আলাদা কিউআর ব্যবহার করেন এবং তা যদি তদন্তে পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি উল্লেখ করেন, ‘যেসব ব্যাংক বা এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলা কিউআর ব্যবসায়ীদের প্রদান (সরবরাহ) করবে না, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে। আর যারা নিজেদের কিউআর নিয়ে শহর থেকে প্রান্তিকের দোরগোড়ায় পৌঁছাবে, তারা বাজার দখলে এগিয়ে থাকবে।’

এর আগে দেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করতে গতকাল বুধবার (১ জুলাই) থেকে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার মাধ্যমে একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) যে কোনো মাধ্যম থেকে অর্থ পরিশোধ করা যাবে। আগে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের আলাদা কিউআর থাকায় খুচরা বিক্রেতাদের ক্যাশ কাউন্টারে অসংখ্য কোড ঝুলিয়ে রাখতে হতো, যা ছিল বেশ ঝামেলাপূর্ণ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের পেমেন্ট ব্যবস্থা আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করতে ‘বাংলা কিউআর’ কে একটি একীভূত ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে চালু করা হয়েছে। এর ফলে শপিং মল, সুপারশপ, ছোট দোকান বা ফুটপাতের ব্যবসায়ীরা সবাই একই ধরনের কিউআর কোড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। গ্রাহকেরাও তাদের পছন্দের ব্যাংক বা এমএফএস অ্যাপ (যেমন: বিকাশ, রকেট, নগদ) দিয়ে এই একটি কোড স্ক্যান করেই বিল মেটাতে পারবেন।

বাংলা কিউআরের অন্যতম বড় সুবিধা হলো এর খরচ কম এবং ব্যবহার সহজ। যেখানে প্রচলিত কার্ডভিত্তিক পেমেন্ট গ্রহণে ব্যবসায়ীদের জন্য ব্যয়বহুল পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের প্রয়োজন হয়, সেখানে বাংলা কিউআরের ক্ষেত্রে একটি সাধারণ কিউআর স্টিকারই যথেষ্ট। ফলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরাও অনায়াসে ক্যাশলেস লেনদেনের আওতায় আসতে পারছেন।

নিরাপত্তা দিক দিয়েও এই ব্যবস্থা যথেষ্ট কার্যকর। গ্রাহকের ব্যাংক বা মোবাইল ওয়ালেট অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট সুবিধা থাকায় কার্ড ক্লোনিং কিংবা পিন চুরির মতো ঝুঁকি কমে যাবে।

বাংলাদেশ ব্যাংকের আশা, বাংলা কিউআরের মাধ্যমে দেশের ব্যাংক ও এমএফএসগুলোর মধ্যে আন্তঃসংযোগ আরও মজবুত হবে, ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় হবে এবং দেশে একটি টেকসই ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%