ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক


রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ মো. রিদুয়ান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে গর্জনিয়া বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রিদুয়ান গর্জনিয়ার পশ্চিম বোমাংখিল গ্রামের নুরুল আমিনের ছেলে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি: খাদ্য প্রতিমন্ত্রী

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রামু থানার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে। ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমানের নেতৃত্বে এই অভিযানে রিদুয়ানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, এর আগে রিদুয়ানের বড় ভাই মো. সোহেলের বসতবাড়ি থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার পর থেকে সোহেল বিদেশে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকশূন্য, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৩৪ জন আটক, উদ্ধার হয়েছে মাদক ও অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৩৪ জন আটক, উদ্ধার হয়েছে মাদক ও অস্ত্র

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৫৩৪ জনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

ডিএমপি জানায়, অভিযানের সময় রমনা বিভাগ থেকে ২৩ জন, লালবাগ বিভাগ থেকে ৫৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৮০ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯৫ জন, মিরপুর বিভাগ থেকে ১৫২ জন, গুলশান বিভাগ থেকে ৩০ জন, উত্তরা বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে দুজনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালীন এক কেজি গাঁজা, এক হাজার ৫০৬ ইয়াবা, চারটি মোবাইলফোন, চারটি চাকু এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় ৩৫ বছর বয়সী শামীম নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় ৩৫ বছর বয়সী শামীম নিহত

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি ট্রাকের চাপায় মুরগিবাহী ব্যাটারিচালিত রিকশাভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকও।

নিহত ব্যক্তির নাম শামীম, যিনি ৩৫ বছর বয়সী। আহত ভ্যানচালকের নাম রাসেল, যার বয়স ২০ বছর। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরের দিকে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে মুরগি ব্যবসায়ীর সহকারী শামীম ব্যাটারিচালিত রিকশাভ্যানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু ঘটে এবং ভ্যানচালক রাসেল আহত হন।

পরে আহত রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শামীমের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসআই মো. মিজানুর রহমান আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

ফ্রান্সের দাঙ্গা ও ভারতের বিক্ষোভ একই সূত্রে গাঁথা : রিপোর্ট

নিহত শামীম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের শাহজাহানের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট মুরগি ব্যবসায়ী ঘটনাস্থল থেকে তার মুরগিগুলো নিয়ে যান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউ মেক্সিকোর আদালত মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


নিউ মেক্সিকোর আদালত মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। এটি দেশের ইতিহাসে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপিত সবচেয়ে বড় আর্থিক দণ্ডগুলোর মধ্যে একটি।

বুধবার (২১ অক্টোবর) বিচারক ফ্রান্সিস ম্যাথিউ এ আদেশ প্রদান করেন। এর আগে, গত সেপ্টেম্বরে জুরিরা দেখতে পান যে, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে মেটা এবং এর কর্মকর্তাদের দেওয়া ২৯টি বক্তব্যের মধ্যে ২৬টি বিভ্রান্তিকর ছিল। রায়ে উল্লেখ করা হয় যে, এতে অঙ্গরাজ্যটির ভোক্তা সুরক্ষা আইন ৪ কোটি ৩০ লাখেরও বেশি বার লঙ্ঘিত হয়েছে।

ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সূত্র ধরে মামলাটি দায়ের করা হয়। অভিযোগ রয়েছে যে, ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা তৃতীয় পক্ষের একটি অ্যাপের মাধ্যমে ফেসবুকের প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। এই তথ্য ব্যবহার করে ভোটারদের সম্পর্কে বিশ্লেষণ এবং লক্ষ্যভিত্তিক রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারশিবিরও অন্তর্ভুক্ত ছিল।

২০২১ সালে নিউ মেক্সিকো মেটার বিরুদ্ধে মামলা করে। অঙ্গরাজ্যটির অভিযোগ ছিল যে, ব্যবহারকারীদের তথ্য কারা পাচ্ছে এবং ফেসবুকে বিদ্বেষমূলক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানো ঠেকাতে প্রতিষ্ঠানটি কী পদক্ষেপ নিচ্ছে—এসব বিষয়ে মেটা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে।

বিচারক প্রথমে আইন অনুযায়ী ২১৯ বিলিয়ন ডলারের বেশি জরিমানার হিসাব করেছিলেন, তবে পরে তা কমিয়ে ২৫ বিলিয়ন ডলার নির্ধারণ করেন।

তবে, মেটা এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এ ধরনের রায় অঙ্গরাজ্যটিতে ব্যবসা পরিচালনা কঠিন করে তুলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ, মানসিকতার সমস্যা বললেন হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ, মানসিকতার সমস্যা বললেন হৃদয়

ত্রিদেশীয় সিরিজে টানা দুইটি পরাজয়ের ফলে বাংলাদেশ ফাইনালে পৌঁছাতে পারেনি। আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার পর দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় হতাশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, ব্যাটিং দক্ষতার চেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিকতা, বিশেষ করে বিদেশে খেলার সময়।

আফগানিস্তানের কাছে ৭ উইকেটে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমার যেটা মনে হয়েছে… কোন কোন জায়গা বলতে চাচ্ছি না। তবে খুব ক্লিয়ার একটা জায়গা– আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল সাফার করেছে।’

ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও, দলের খেলোয়াড়দের পাইপলাইন নিয়ে আশাবাদী হৃদয়। তিনি উল্লেখ করেন, ‘পাইপলাইনে অবশ্যই যথেষ্ট খেলোয়াড় আছে। অ্যাওয়ে সিরিজে ভালো করতে পারছি না। হোমে যে খেলা হচ্ছে, বেশ কিছু সিরিজ বেশ ভালোভাবে জিতেছি। ব্যাটিং ইউনিট হিসেবে কিছু জায়গায় উন্নতি করতে হবে।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচেই পরাজিত হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতেও হারতে হয়েছে। তবে হৃদয় ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যের কথা মনে করিয়ে দেন।

তিনি বলেন, ‘এই দল নিয়েই বড় বড় দলকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান– সব হোমে ছিল। এক-দুই ম্যাচ দিয়ে বলতে চাই না দলের কী হলো। দল ভালো অবস্থায়ই আছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%