প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। এটি দেশের ইতিহাসে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপিত সবচেয়ে বড় আর্থিক দণ্ডগুলোর মধ্যে একটি।
বুধবার (২১ অক্টোবর) বিচারক ফ্রান্সিস ম্যাথিউ এ আদেশ প্রদান করেন। এর আগে, গত সেপ্টেম্বরে জুরিরা দেখতে পান যে, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে মেটা এবং এর কর্মকর্তাদের দেওয়া ২৯টি বক্তব্যের মধ্যে ২৬টি বিভ্রান্তিকর ছিল। রায়ে উল্লেখ করা হয় যে, এতে অঙ্গরাজ্যটির ভোক্তা সুরক্ষা আইন ৪ কোটি ৩০ লাখেরও বেশি বার লঙ্ঘিত হয়েছে।
ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সূত্র ধরে মামলাটি দায়ের করা হয়। অভিযোগ রয়েছে যে, ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা তৃতীয় পক্ষের একটি অ্যাপের মাধ্যমে ফেসবুকের প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। এই তথ্য ব্যবহার করে ভোটারদের সম্পর্কে বিশ্লেষণ এবং লক্ষ্যভিত্তিক রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারশিবিরও অন্তর্ভুক্ত ছিল।
২০২১ সালে নিউ মেক্সিকো মেটার বিরুদ্ধে মামলা করে। অঙ্গরাজ্যটির অভিযোগ ছিল যে, ব্যবহারকারীদের তথ্য কারা পাচ্ছে এবং ফেসবুকে বিদ্বেষমূলক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানো ঠেকাতে প্রতিষ্ঠানটি কী পদক্ষেপ নিচ্ছে—এসব বিষয়ে মেটা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে।
বিচারক প্রথমে আইন অনুযায়ী ২১৯ বিলিয়ন ডলারের বেশি জরিমানার হিসাব করেছিলেন, তবে পরে তা কমিয়ে ২৫ বিলিয়ন ডলার নির্ধারণ করেন।
তবে, মেটা এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এ ধরনের রায় অঙ্গরাজ্যটিতে ব্যবসা পরিচালনা কঠিন করে তুলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন