১১:৩৯ পি.এম
শেরপুরের নকলায় মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) নকলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এইচ পিকুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান।
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন- নকলা উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের বাসিন্দা মাহিন (১৭), রকি (১৮), শুভ (১৭), কামরুল (২০), সিয়াম (১৮), নয়ন (১৮)।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
নকলা থানার এসআই জুয়েল জানান, নকলা থেকে শেরপুর জেলা ছাত্রলীগ মঙ্গলবার দুপুরে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদে জানতে পারা যায়।
পরে নকলা উপজেলার গড়েগাও মোড় থেকে সিএনজি চালিত রিকশা থামিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, ‘নকলা থানার সন্ত্রাস বিরোধী আইনে ১/২৫ ধারায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন