প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন। তবে ট্রাম্প, এসবের বিনিময়ে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ চেয়ে রয়েছেন। এরকম একটি ইঙ্গিত পাওয়া গেছে তার সর্বশেষ ট্রুথ সোশ্যাল পোস্ট থেকে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিবিসির লাইভ আপডেট থেকে জানা যায়, ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে বিদেশি বিনিয়োগকে বাড়ানো। শুল্ক নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার সময়েও তিনি বারবার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিষয়টিকে সামনে এনেছেন।
ট্রাম্পের দাবি, এসব চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে এবং নতুন নতুন কারখানা ও শিল্প স্থাপনা গড়ে উঠবে। কিন্তু এসব পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া, তিনি যেসব উপসাগরীয় দেশকে এই বিনিয়োগের অংশীদার হিসেবে উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ট্রাম্পের সর্বশেষ পোস্টের শেষ অংশটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সেখানে, তিনি বলেছেন, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা করার দিন শেষ।’ কিন্তু তিনি কীভাবে এই লক্ষ্য বাস্তবায়ন করবেন, সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।
পোস্টটিতে তিনি আরও বলেছেন, হরমুজ প্রণালি ইরান ছাড়া সব ধরনের জাহাজের জন্য উন্মুক্ত থাকতে পারে। ট্রাম্প বলেন, ‘তাদের মিথ্যাবাদী, সহিংস, বিদ্বেষপূর্ণ নেতৃত্ব, তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’ তিনি ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ অবরোধ’ আরোপের কথাও জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন