০৬:১৫ পি.এম
সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ভারতে উৎপন্ন প্রায় অর্ধকোটি টাকার পণ্য জব্দ করেছে। এ সময় দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।
বুধবার, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালাতে গিয়ে ভারতীয় পণ্যের চালানগুলো জব্দ করে।
বিজিবি জানিয়েছে, বুধবার সিলেট সীমান্তের বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর ফাঁড়ির টহল দল অভিযান চালিয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, টমেটো, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, ফল, মিনিপ্যাক শ্যাম্পু এবং ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় দুই চোরাকারবারীকে আটক করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এছাড়া, বাংলাদেশ থেকে পাচার হচ্ছিল এমন শিং মাছ, রসুন ও সুপারি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা হিসেবে জানিয়েছে বিজিবি।
৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেছেন, সীমান্তে নিরাপত্তা সুরক্ষায়, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন