ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষা নিশ্চিত করতে চায় : প্রধানমন্ত্রী


অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষা নিশ্চিত করতে চায় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যায়ে বিনামূল্যে করেছিলেন। বর্তমান সরকার এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করার পরিকল্পনা করছে।

বুধবার বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সময় সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিএনপি সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের ক্ষমতায়নের কাজেও উদ্যোগ নিচ্ছে, যাতে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারেন। এই লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। একই সঙ্গে আমরা আরেকটি পরিকল্পনা হাতে নিয়েছি। বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করেছিলেন এবং এবার আমরা ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার লক্ষ্য নির্ধারণ করেছি।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি বলেন, আজ সংসদের গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছেন এবং তারা সরাসরি সংসদ অধিবেশন দেখছেন। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার সাথে সাথে যারা ভালো ফলাফল করবে, তাদের বৃত্তি দেওয়ারও পরিকল্পনা গ্রহণ করেছি।

মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছি। পাশাপাশি তাদের স্কুল ব্যাগও দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমি এ সংসদের সব সদস্যকে আশ্বস্ত করতে চাই যে, পর্যায়ক্রমে দেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই সুবিধা পৌঁছে দিব। বর্তমানে এসব বিদ্যালয়ে প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী শিক্ষালাভ করছে। আমরা পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশাবাহিত রোগ মোকাবিলায় বহুমুখী উদ্যোগ জরুরি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


মশাবাহিত রোগ মোকাবিলায় বহুমুখী উদ্যোগ জরুরি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, 'মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কোনো একক কার্যকর পদ্ধতি নেই। সমন্বিত ও বহুমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমেই এ ধরনের রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ লক্ষ্যে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত সহযোগিতা অপরিহার্য।'

বুধবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মশক নিধনে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক শোকেসিং পর্যালোচনা উপলক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব আরও বলেছেন, গবেষণায় সফলতা অর্জনের জন্য গবেষকদের দৃঢ় অঙ্গীকার, নিষ্ঠা এবং লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা অপরিহার্য। তিনি বলেন, একটি সুস্পষ্ট বৈজ্ঞানিক লক্ষ্য নির্ধারণ করে গবেষণা পরিচালিত হলে তার বাস্তবসম্মত ও কার্যকর ফলাফল পাওয়া সম্ভব।

তিনি মশার জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করতে আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানান। একই সঙ্গে গবেষণালব্ধ সম্ভাবনাময় প্রযুক্তিগুলো যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে পাইলট প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারী গবেষক ও বিশেষজ্ঞরা মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সমন্বিত কৌশল গ্রহণের প্রয়োজনীয়তার ওপর মতামত প্রদান করেন। এ সময় কার্যকর মশক নিধনে সম্ভাব্য নতুন প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং উদ্ভাবনী ধারণাগুলোর ওপর পাওয়ারপয়েন্ট উপস্থাপনা ও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, আইসিডিডিআরবি, আইইডিসিআর-এর অধ্যাপক ও গবেষক, অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি গবেষক ড. মুর্শিদা খান, স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে সেনাবাহিনীর মহড়া ও রণকৌশল দেখতে গেলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


কালীগঞ্জে সেনাবাহিনীর মহড়া ও রণকৌশল দেখতে গেলেন সেনাপ্রধান

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি হেলিকপ্টারযোগে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় এসে পৌঁছান। সেখানে তিনি সেনাবাহিনীর রণকৌশল ও বিশেষ প্রস্তুতি পরিদর্শন করেন। পরে দুপুর ৩ টার দিকে সেনাপ্রধান হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে ফিরে যান।

মহড়া পরিদর্শন শেষে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের সর্বসময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ এবং জাতীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। পরিদর্শনকালে সেনা প্রধানের সঙ্গে ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্রাহ আল নোমান, কালীগঞ্জ উপজেলা নির্বহিী অফিসার রেজোয়ানা নাহিদ, পুলিশ সুপার আশিস বিন হাসানসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


কুয়াকাটায় সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় অবস্থিত সংরক্ষিত বনাঞ্চলের সংলগ্ন সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে, কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে এবং ফাঁড়িতে নিয়ে যান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর বয়সী। মরদেহটির পরণে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জির উপর লেখা ছিল ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ এবং সাথে সংগঠনের লোগোও প্রদর্শিত হয়েছে। স্থানীয় বাসিন্দা সেরাজুল জানিয়েছেন, মঙ্গলবার বিকালে স্থানীয়রা গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান ওই মরদেহটি জোয়ারের মধ্যে ভাসতে দেখতে পান। পরে তারা কুয়াকাটা নৌ পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাটার সময় রাতের মধ্যে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে এই ধারণা করা হচ্ছে যে, সাগরে মাছ ধরার ট্রলার ডুবির কারণে নিখোঁজ হওয়া কোনো জেলেকে প্রতিনিধিত্ব করতে পারে মরদেহটি। তবে এ বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, গঙ্গামতি এলাকার ৩০ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সভাকক্ষে ইযুথ ফর দি সুন্দরবন ফোরামের আয়োজনের মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।

ইয়ুথ ফর দি সুন্দরবন ফোরামের সভাপতি রুমান হোসেনের সভাপতিত্বে কর্মশালাটির শুরুতে স্বাগত বক্তৃতা প্রদান করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। এছাড়া, কর্মশালায় আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক প্রধান শিক্ষক হোসনেআরা বেগম হাসি, উপজেলা তথ্য আপা শারমিন আক্তার, সংগঠনের সদস্য কেয়া আক্তার, খান আব্দুল্লাহ, সংবাদিক শেফালী আক্তারসহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাশরাফি মজিদ আকিব।

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ একটি বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা প্রয়োজন এবং সকলকে এই প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তাঁরা বলেন, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের মাধ্যমে দূষণ কমিয়ে সুন্দরবনের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। বর্জ্য অপসারণের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ও সিটি কর্পোরেশনগুলোতে পৃথক বাজেট নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%