প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি হেলিকপ্টারযোগে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় এসে পৌঁছান। সেখানে তিনি সেনাবাহিনীর রণকৌশল ও বিশেষ প্রস্তুতি পরিদর্শন করেন। পরে দুপুর ৩ টার দিকে সেনাপ্রধান হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে ফিরে যান।
মহড়া পরিদর্শন শেষে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের সর্বসময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ এবং জাতীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। পরিদর্শনকালে সেনা প্রধানের সঙ্গে ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্রাহ আল নোমান, কালীগঞ্জ উপজেলা নির্বহিী অফিসার রেজোয়ানা নাহিদ, পুলিশ সুপার আশিস বিন হাসানসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন