ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নকল করতে না দেওয়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০


নকল করতে না দেওয়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় নকল করতে না দেয়াকে কেন্দ্র করে একটি পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালিয়েছে পরীক্ষার্থীরা। এই ঘটনায় শিক্ষক, কলেজের গভর্নিং বডির সভাপতি ও অন্যদের মধ্যে অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি দুই রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে। শনিবার (১১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানাচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষার পর পরীক্ষার্থীরা কেন্দ্রের বাহিরে প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে, পরবর্তীতে তারা পেছনের একটি ফটক ভেঙে এবং দেয়াল টপকে ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। সেই সময় তারা পরীক্ষার উত্তরপত্রও ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। শিক্ষকদের বাধা দিতে গেলে, তাদের সঙ্গে সংঘর্ষ হয়।

ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন বাচ্চু জানান, কেন্দ্রে ৯০০ পরীক্ষার্থীর মধ্যে ৮৮৪ জন পরীক্ষায় অংশ নেন, যারা সবাই চরফ্যাশন সরকারি কলেজের ছাত্র।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এমসিকিউ পরীক্ষার সময় কিছু পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে, কক্ষ পরিদর্শকরা বাধা দেন। এ কারণে তারা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। পরে পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন, পুলিশ ও শিক্ষা বোর্ডকে অবহিত করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তিনি আরও জানান, পরীক্ষা শেষে কিছু পরীক্ষার্থী সংঘবদ্ধ হয়ে কলেজে হামলা চালান। হামলার ফলে কলেজের গভর্নিং বডির সভাপতি হুমায়ুন কবির সিকদারসহ বেশকিছু শিক্ষক আহত হন। হামলাকারীদের ছোড়া ইটপাটকেলেও কয়েকজন পথচারী আহত হন। আহত শিক্ষকরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কিছু পরীক্ষার্থী অভিযোগ করছেন, চরফ্যাশন সরকারি কলেজ ও ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ রয়েছে। সেই বিরোধের প্রভাব পরীক্ষার্থীদের ওপর পড়েছে। তাদের দাবি, কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়াও, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও তারা জানান।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানিয়েছেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যদি পরিস্থিতি অবনতির দিকে যায়, তবে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। যদি অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ‘পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করতে না দেয়ায় চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবসহ অন্যদের সঙ্গে জরুরি বৈঠক করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাসের চাপায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাসের চাপায় নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাসের চাপায় ৫ জন নিহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম সময় সংবাদকে জানান, তাৎক্ষণিকভাবে ৫ জনের মৃত্যুর খবর পেলেও, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, একটি মুরগিবোঝাই পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের মাধ্যমে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। দুর্ঘটনাটির পর পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কাজ চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ এবং নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান আব্দুল আলিম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেফতার, মামলা ৪৯

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেফতার, মামলা ৪৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৭৮ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৩ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৯ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা,  ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ ক্যান দেশীয় HUNTER BEER, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুইটি চাপাতি, একটি হাসুয়া, একটি কার্টার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল, দুইটি টিভি, একটি মাইক্রোওভেন, নগদ ১৫৫০ টাকা ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে: ডা. জাহেদুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে: ডা. জাহেদুর

দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ‎এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান।

শনিবার (১১ জুলাই) ‎বিকেলে রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদুর রহমান শিক্ষার্থীদের শুধুমাত্র দক্ষ পেশাজীবী নয়, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীদের জীবন গঠনে বিভিন্ন পরামর্শ প্রদান করেন অতিথিরা।

শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

এছাড়া দেশের তৃণমূলে কাজ করা ৫০০ সাংবাদিককে নিয়ে ধারাবাহিক ডকুমেন্টারি সিরিজ তৈরির ঘোষণা দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শেরেবাংলা নগর থানা ও মুগদা থানা পুলিশ ৩৭ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানানো হয়েছে, শুক্রবার (১০ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। উজ্জ্বল শেখ (৩১), ২। মো. ওসমান আলী (২২), ৩। মো. সোহান হাওলাদার (২৮), ৪। মো. রিফাত (২১), ৫। মো. তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুয়ান্না (১৯), ৬। মো. মঞ্জুরুল আলম শিমুল (২২), ৭। মো. তানভির (১৯), ৮। মারুফ আহম্দে অন্তর (২০), ৯। মো. সোহাগ (২৫), ১০। মো. জুয়েল (৩৫), ১১। মো. আরিফুল ইসলাম (৩৬), ১২। মো. অকিন (৩৯), ১৩। মারুফ (২০), ১৪। মো. অন্তর (২০), ১৫। মো. রহিদুল ইসলাম (২০), ১৬। মো. রাব্বি (২৩), ১৭। মো. ইবনে আদম (৩৫), ১৮। মো. আলাল শেখ (২৫), ১৯। মো. নুর আলিফ (১৯) এবং ২০। আবু সালেহ মো. মুছা ওরফে সাগর।

এসময় তাদের হেফাজত থেকে একটি স্টীলের চাপাতি ও একটি স্টীলের চাকু উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। এস এম মিরাদুজ্জামান ওরফে জামান চৌধুরী (৫০), ২। মো. সোহাগ মিয়া (১৯), ৩। মো. ইয়াসিন (২১), ৪। মো. রকিবুল ইসলাম (২৮), ৫। মো. শাওন (২০), ৬। নিলয় মল্লিক (২৩), ৭। রাকিবুল ইসলাম (১৯), ৮। মো. মনির হোসেন (২৫), ৯। মো. শাহিন আলম (৪১), ১০। মো. আল আমিন (৪০), ১১। মো. রাকিব হোসেন (১৯), ১২। মেহেদী হাসান মোর্শেদ (২২), ১৩। আল-আমিন হাওলাদার (২৫), ১৪। সুজন মিয়া (২৫), ১৫। মো. জুবায়েদ মিয়া (২৫), ১৬। শরিফ আহাম্মেদ (২৩) এবং ১৭। মেজবা উদ্দিন (১৯)।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%