ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, বিপাকে পাঁচ শতাধিক পর্যটক


সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, বিপাকে পাঁচ শতাধিক পর্যটক

রাঙামাটি, ৮ জুলাই ২০২৬: টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থান পানিতে ডুবে গেছে।

এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে অবস্থানরত প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

যেসব পর্যটক গতকাল ৭ জুলাই মঙ্গলবার সাজেক গিয়েছিলেন, আজ তাদের ফেরার কথা ছিল। কিন্তু সড়কের বিভিন্ন পয়েন্টে পানি ওঠায় নিরাপত্তাজনিত কারণে সড়ক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফলে আটকে পড়েছেন পর্যটকরা।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বাসসকে বলেন, টানা বর্ষণ ও অব্যাহত পাহাড়ি ঢলের কারণে দীঘিনালা-সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকায় সড়ক বন্যার পানিতে ডুবে গেছে। এর ফলে সাজেকে যাওয়া কয়েকশত পর্যটক আটকে পড়েছেন। সড়কের পানি নেমে গেলে প্রশাসনের পক্ষ থেকে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বাসসকে জানান, গতকাল যারা সাজেকে এসেছিলেন, আজ সকালে তারা খাগড়াছড়ি ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে বন্যার পানির কারণে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। এতে পর্যটকরা বের হতে পারছে না। বিকেলে পানি কমে গেলে তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে। তবে বর্তমান আবহাওয়াজনিত কারণে প্রশাসন থেকে সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই আজ সকাল থেকে কোনও পর্যটকের গাড়ি খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে ছেড়ে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবে। এই পরিস্থিতি বিবেচনায় বর্তমানে সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রে আটকা পড়া পর্যটকদের রুম ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতার করেছে পুলিশ

রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইন সংক্রান্ত মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আদালত গ্রেফতার দেখিয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে, ভার্চুয়ালি শুনানি শেষে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এদিকে, এ মামলায় খায়রুল হকের জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা। দুপুরে এই বিষয়ে শুনানি হওয়ার কথা।

এর আগে, ২ জুলাই, মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখানোর শুনানির জন্য সোমবার (৬ জুলাই) তারিখ নির্ধারণ করেন। তবে শুনানিকালে নথি অনুপস্থিত থাকায় তা পিছিয়ে ৮ জুলাই ভার্চুয়ালি শুনানির তারিখ নির্ধারণ করা হয়। আজ শুনানি শেষে আদালত আদেশ প্রদান করে।

গত বছরের ২৪ জুলাই, বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

এ বিষয়ে উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলার বিষয়ে ২৮ এপ্রিল, বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলায় জামিন রয়েছে। এবার নতুন করে আরেকটি হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনের মাধ্যমে পুলিশ পদক্ষেপ গ্রহণ করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

বিজিবির অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এই মর্মে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খাড়েরা বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, গরু, চকলেট, চিংড়ি মাছের রেনু, অলিভ অয়েল, শাড়ি, গাঁজা, মোটরসাইকেল জব্দ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করতে চান ট্রাম্প

ইরানের সাথে করা সমঝোতা চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন তিনি এ কথা জানান। এই সম্মেলনে ন্যাটো প্রধান মার্ক রুটের পাশে দাঁড়িয়ে কড়া বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার চলমান সমঝোতা বা চুক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে।

সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক (এমওইউ) ছিল, তার দিন শেষ। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা শেষ। গত রাতে আমরা ওদের ওপর অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছি।’

ইরানকে পরমাণুমুক্ত করার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমি ওদের পছন্দ করি না। ওরা খুব নোংরা খেলোয়াড় এবং দুষ্টু লোক। আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে পরমাণুমুক্ত করা। আমরা ওদের পরমাণু ক্ষমতা কেড়ে নেবই।

ট্রাম্প আরও বলেন, তিনি ইরানকে আগেই সতর্ক করেছিলেন যে তারা আঘাত করলে আমেরিকায় পাল্টা আঘাত করবে। তারা নোংরা উপায়ে চলে, সবার পেছনেই লাগে, এমনকি হয়তো আমার পেছনেও লাগবে।

তবে ইরান ইস্যুতে সামরিক জোট ন্যাটোর ওপর বেশ অসন্তুষ্ট ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ন্যাটোর ওপর খুশি নই। কারণ বিশ্বের এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ইরানকে দমনে এই জোট আমাদের সাহায্য করতে চায়নি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে হামলার জেরে ইরানের ৮০টির বেশি নিশানায় ভয়াবহ হামলা চালায় আমেরিকা। এর জবাবে ইরানও বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ৮৫টি ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

এর পাশাপাশি ইরান ইস্যুতে ইউরোপের দেশ স্পেনের ওপরও চরম ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বাতিল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। গত মার্চ মাসে স্পেন আমেরিকার যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল এবং নিজেদের ঘাঁটি ব্যবহার করতে মানা করেছিল। সেই ক্ষোভ থেকেই স্পেনকে ‘বাজে মিত্র’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিলেন ডোনাল্ড ট্রাম্প।

বিডিপ্রতিদিন/কেকে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে তথ্য মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে তথ্য মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎটি বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে এই সম্পর্ক শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। তিনি জানান, এই সম্পর্ককে আরও জোরদারে বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।

বর্তমান তথ্যপ্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ বিষয়ে তিনি তুলে ধরেন যে, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকো-সিস্টেম আমাদের নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের দায়িত্ব।

তথ্যমন্ত্রী এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এই ক্ষেত্রে নেদারল্যান্ডস কীভাবে কাজ করছে সেটি জানার আগ্রহ প্রকাশ করেন।

ডাচ রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের ওপর গুরুত্ব দেন। তিনি এক্ষেত্রে তার দেশের সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%