ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি


৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

বিজিবির অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এই মর্মে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খাড়েরা বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, গরু, চকলেট, চিংড়ি মাছের রেনু, অলিভ অয়েল, শাড়ি, গাঁজা, মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করতে চান ট্রাম্প

ইরানের সাথে করা সমঝোতা চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন তিনি এ কথা জানান। এই সম্মেলনে ন্যাটো প্রধান মার্ক রুটের পাশে দাঁড়িয়ে কড়া বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার চলমান সমঝোতা বা চুক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে।

সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক (এমওইউ) ছিল, তার দিন শেষ। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা শেষ। গত রাতে আমরা ওদের ওপর অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছি।’

ইরানকে পরমাণুমুক্ত করার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমি ওদের পছন্দ করি না। ওরা খুব নোংরা খেলোয়াড় এবং দুষ্টু লোক। আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে পরমাণুমুক্ত করা। আমরা ওদের পরমাণু ক্ষমতা কেড়ে নেবই।

ট্রাম্প আরও বলেন, তিনি ইরানকে আগেই সতর্ক করেছিলেন যে তারা আঘাত করলে আমেরিকায় পাল্টা আঘাত করবে। তারা নোংরা উপায়ে চলে, সবার পেছনেই লাগে, এমনকি হয়তো আমার পেছনেও লাগবে।

তবে ইরান ইস্যুতে সামরিক জোট ন্যাটোর ওপর বেশ অসন্তুষ্ট ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ন্যাটোর ওপর খুশি নই। কারণ বিশ্বের এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ইরানকে দমনে এই জোট আমাদের সাহায্য করতে চায়নি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে হামলার জেরে ইরানের ৮০টির বেশি নিশানায় ভয়াবহ হামলা চালায় আমেরিকা। এর জবাবে ইরানও বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ৮৫টি ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

এর পাশাপাশি ইরান ইস্যুতে ইউরোপের দেশ স্পেনের ওপরও চরম ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বাতিল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। গত মার্চ মাসে স্পেন আমেরিকার যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল এবং নিজেদের ঘাঁটি ব্যবহার করতে মানা করেছিল। সেই ক্ষোভ থেকেই স্পেনকে ‘বাজে মিত্র’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিলেন ডোনাল্ড ট্রাম্প।

বিডিপ্রতিদিন/কেকে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে তথ্য মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে তথ্য মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎটি বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে এই সম্পর্ক শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। তিনি জানান, এই সম্পর্ককে আরও জোরদারে বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।

বর্তমান তথ্যপ্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ বিষয়ে তিনি তুলে ধরেন যে, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকো-সিস্টেম আমাদের নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের দায়িত্ব।

তথ্যমন্ত্রী এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এই ক্ষেত্রে নেদারল্যান্ডস কীভাবে কাজ করছে সেটি জানার আগ্রহ প্রকাশ করেন।

ডাচ রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের ওপর গুরুত্ব দেন। তিনি এক্ষেত্রে তার দেশের সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাটি ধসে প্রাণ গেল ১০ মাসের শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


মাটি ধসে প্রাণ গেল ১০ মাসের শিশুর

চট্টগ্রামে ঘরের ওপর মাটি ধসে একটি শিশুর মৃত্যু ঘটেছে।

বুধবার (৮ জুলাই) সকালে ৯টা নাগাদ সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আশরাফুল ইসলাম তানভীর (১০ মাস) ওই এলাকার বাগান বাড়ির বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির ফলে পাহাড়ের কিনারে অবস্থিত ঘরের ওপর মাটি ধসে পড়ে। এ সময় শিশুটি গুরুতর আহত হয়। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার এসআই উত্তর কুমার রাজবংশী বলেন, সকালে পাহাড়ের পাদদেশে অবস্থিত বসতঘরে পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। ঘটনাটি পুলিশ জানার আগেই পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার জানান, ভারী বৃষ্টির কারণে মাটি ঘরটির ওপর ধসে পড়েছে। ওই ঘরটি একেবারে কাঁচা ছিল এবং এতে ১০ মাস বয়সী শিশুটির মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে গরুবোঝাই লাটাহাম্বা দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


মেহেরপুরে গরুবোঝাই লাটাহাম্বা দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

মেহেরপুরে গরুবোঝাই লাটাহাম্বা উল্টে উজ্জ্বল (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া, ১১ জন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার রাইপুর বাজারে এই ঘটনাটি ঘটেছে।

নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে গরুবোঝাই লাটাহাম্বাটি গাংনীর রায়পুর বাজার হয়ে আলমডাঙ্গা পশু হাটে যাচ্ছিল। রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সেটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন ব্যবসায়ী উজ্জ্বল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মাসুদুর রহমান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%