প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইন সংক্রান্ত মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আদালত গ্রেফতার দেখিয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে, ভার্চুয়ালি শুনানি শেষে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
এদিকে, এ মামলায় খায়রুল হকের জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা। দুপুরে এই বিষয়ে শুনানি হওয়ার কথা।
এর আগে, ২ জুলাই, মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখানোর শুনানির জন্য সোমবার (৬ জুলাই) তারিখ নির্ধারণ করেন। তবে শুনানিকালে নথি অনুপস্থিত থাকায় তা পিছিয়ে ৮ জুলাই ভার্চুয়ালি শুনানির তারিখ নির্ধারণ করা হয়। আজ শুনানি শেষে আদালত আদেশ প্রদান করে।
গত বছরের ২৪ জুলাই, বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
এ বিষয়ে উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলার বিষয়ে ২৮ এপ্রিল, বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলায় জামিন রয়েছে। এবার নতুন করে আরেকটি হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনের মাধ্যমে পুলিশ পদক্ষেপ গ্রহণ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন