প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁয় প্রশাসন বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ফেন্সিডিল) ধ্বংস করেছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ের চত্বরে রোলার ব্যবহার করে এসব মাদক ধ্বংস করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম এবং পুলিশের অন্যান্য কর্মকর্তা।
জানা গেছে, গত ৬ বছরের মধ্যে জেলার বিভিন্ন স্থানে মাদককারবারীদের কাছ থেকে এসব মাদকদ্রব্য (ফেন্সিডিল) জব্দ করা হয়েছিল। মামলার প্রক্রিয়ার পর এসব মাদক মালখানায় সংরক্ষিত ছিল। পরবর্তীতে এসব মাদক ধ্বংস করা হয়। এসময় জেলা ফায়ার সার্ভিসের টিমও সহযোগিতা করে।
নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান জানিয়েছেন, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত (৬ বছর) ১৫১টি মামলায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল, যার পরিমাণ ১৬ হাজার ৬১ পিস। পরে সকলের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন