০৬:০৩ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে বর্তমানে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ ইতোমধ্যে এগিয়ে চলছে।
সোমবার (২০ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত উন্নয়ন কণ্ঠস্বর শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বললেন।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচও বৃদ্ধি পেয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও বলেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের সাফল্য হলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম হয়নি। অথচ এ খাতে প্রতিবেশী কয়েকটি দেশ অনেক বেশী অগ্রসর হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করতে এ খাতে উন্নয়ন সহযোগীদের আরও বেশি বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে। পাশাপাশি ব্যক্তি এবং বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার উৎসাহিত করার জন্য চলতি বাজেটের মধ্যে ট্যাক্স শিথিল রাখার সুবিধা রাখা হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন