ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইবিতে চুরি করতে গিয়ে ধরা, বলল ‘পেটের জ্বালায় বাধ্য হয়েছি’


ইবিতে চুরি করতে গিয়ে ধরা, বলল ‘পেটের জ্বালায় বাধ্য হয়েছি’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডরমেটরি থেকে পিতল ও লোহার পাত চুরি করতে গিয়ে আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক ভ্যানচালক, যার নাম জসিম উদ্দিন (৩০)। তিনি আব্দালপুরের বাসিন্দা। প্রক্টরিয়াল বডি তাকে থানায় হস্তান্তর করেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে গেলে তিনি তার অপরাধ স্বীকার করেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি-২ থেকে দুই দিন আগে ৪-৫ কেজি পরিমাণ পিতল ও লোহার পাত চুরি হয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক ভ্যানচালক চুরি করা মালামাল নিয়ে যাচ্ছিল। তার গতিবিধি লক্ষ্য করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন। পরে তাকে প্রক্টরের কাছে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

এসময় চোর জসিম বলেন, "আমি খুব অভাবে আছি। ২৭০০ মতো পেয়েছি। বাড়িতে বউপুলার জন্য চালের বস্তা কিনেছি। কাল সমিতির কিস্তিও আছে। দুইটা মেয়ে সন্তানও আছে। পুলিশকে দিয়েন না, সংশোধনের সুযোগ দিন। আমাকে মেরে ফেলতে পারেন। পেটের জ্বালায় বাধ্য হয়েছি।"

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, "সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আটক করা হয়েছে। সে স্বীকারোক্তি দিয়েছে। চোরকে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ভ্যানচালকদের তালিকা করে সবাইকে রেজিস্ট্রির আওতায় আসবে। কার্ড আর এক পোষাকে ভ্যান চালাবে। দ্রুত আটক করার জন্য নিরাপত্তার সেলকে ধন্যবাদ জানাচ্ছি।"

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, "আমাদের ফোর্স গিয়ে থানায় নিয়ে আসছে। চোরকে রিসিভ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়ায় আগানো হবে।"

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিয়ায় শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধে ২১ শিক্ষার্থী অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


হাতিয়ায় শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধে ২১ শিক্ষার্থী অসুস্থ

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ করে ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ার কারণে ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। এর আগে, ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ঝাঁজালো গন্ধের কারণে ২৭ শিক্ষার্থী অসুস্থ হয়েছিল।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে পাঠদান শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর নবম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর অন্যান্য শ্রেণিকক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় কয়েকজন অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত সেখানে ২১ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সুমাইয়া (১৪), রিহান (১২), সাকিব (১২), ছায়েম (১৩), আরক দেবী (১৪), আরাফাত হোসেন (১৪), লাইজু (১৩) ও ঐশী (১৩), ফরিদা আক্তারসহ (১৩) আরও অনেকে রয়েছে। তাদের সকলের বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে অবস্থিত।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপসহকারী মেডিকেল কর্মকর্তা বিমান চন্দ্র আশ্চার্য জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে মোট ২১ জন শিক্ষার্থীকে আনা হয়েছে এবং তাদের সবাইকে ভর্তি করা হয়েছে। তাদের সঙ্গে আসা একজন অভিভাবক ও হাসপাতালের একজন স্টাফও অসুস্থ হয়ে পড়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন বলেন, প্রথমে কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে আরও কয়েকজন অসুস্থ হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে শিক্ষার্থীরা কেন অসুস্থ বা অজ্ঞান হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রবিউল ইসলাম নিলয় জানান, অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা সংকটাপন্ন কিনা তা ১২ ঘণ্টা পর্যবেক্ষণের পর বলা যাবে। অনেকের এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি এবং তাদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রোগীর অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ থাকার বিষয়টি জানা গেছে। তবে এটি পরিবেশগত বা মানসিক কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, সন্ধ্যার পর বিদ্যালয় এলাকায় বহিরাগতদের আনাগোনা ও আড্ডা বেড়ে যায়। এ সময় বিদ্যালয়ের আশপাশে মাদকসেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিদ্যালয় এলাকায় নিয়মিত নজরদারি ও টহল জোরদার করা হলে এ ধরনের ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এদিকে, অসুস্থ শিক্ষার্থীদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। এ সময় হাসপাতালে স্বজন ও সাধারণ মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

ওসি কবির হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর আমি হাসপাতালে এসেছি। বিষয়টি বারবার কেন ঘটছে, তা চিকিৎসাবিষয়ক তদন্তের পাশাপাশি এখানে ফৌজদারি কোনো অপরাধ আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

তবে শ্রেণিকক্ষে কী ধরনের ঝাঁজালো গন্ধ ছড়িয়েছিল এবং এর উৎস কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই বিদ্যালয়ে এক সপ্তাহের ব্যবধানে শিক্ষার্থীরা ফের অসুস্থ হওয়ায় বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা রেনু মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা রেনু মিয়া

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামক একজন আওয়ামী লীগ নেতা।

এটি সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় ঘটে।

রেনু মিয়া ইল্লাত মিয়ার ছেলে এবং তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় একটি মামলার আসামি রেনু মিয়া। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে অভিযান চালিয়ে রেনু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর পাওয়ার পর স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। তবে এ সময় কোনো ধরনের হট্টগোলের ঘটনা ঘটেনি। মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় রেনু মিয়া কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) কাজী আরিফ উদ্দিন বলেন, "ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে চুক্তিতে আলোচনা করার দরজা খোলা রাখলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


ইরানের সঙ্গে চুক্তিতে আলোচনা করার দরজা খোলা রাখলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশটি এখনো আগ্রহী। তবে, তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে যুক্তরাষ্ট্র আলোচনায় অংশগ্রহণ করবে কি না।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ইরান দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রও আলোচনার সম্ভাবনার বিষয়ে উন্মুক্ত রয়েছে। তবে, তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র আলোচনা করবে কি না।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন তিনি পূর্বে ইরানের সঙ্গে কোনো চুক্তির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। গত ১ সেপ্টেম্বর, তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে সেটি কাগজে লেখা মূল্যহীন হতে পারে। একই দিনে তিনি ইরানের সঙ্গে চুক্তির প্রতি নিজের অনাগ্রহও প্রকাশ করেছিলেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে তিনি শুধুমাত্র ‘সঠিক চুক্তি’ হলেই সমঝোতায় যাবেন। তবে, সেই চুক্তির বিস্তারিত বিষয় তিনি জানাননি।

গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করার ঘোষণা দেয়। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, সরকারি ও অবকাঠামোগত বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায়।

যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনা শুরু করেছিলেন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে ওই আলোচনা শুরু হয়েছিল।

কিন্তু, যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর হামলা অব্যাহত রাখায় সেই আলোচনা ভেঙে যায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দুই দেশের সংঘাতের অন্যতম প্রধান উত্তেজনাকেন্দ্র হয়ে ওঠে।

এরপর আগস্টে ট্রাম্প ঘোষণা দেন, ইরানকে চাপের মধ্যে রাখতে যুক্তরাষ্ট্র ‘ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ চালাবে।

এমন পরিস্থিতিতে এবার ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানালেন ট্রাম্প। তবে, আলোচনা হবে কি না এবং সম্ভাব্য চুক্তির শর্ত কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: এবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি চালু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি চালু

বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ চালু করেছে, যার উদ্দেশ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি করা। এই কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলা, মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হবে।

নির্বাচিত উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন প্রদান করা হবে। এর মধ্যে ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হবে। নির্ধারিত ফরমে আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত কোনো আবেদন বিবেচনা করা হবে না।

বাংলাদেশ ব্যাংক জানায়, আবেদন করতে আগ্রহী ব্যক্তির বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তার নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ, ব্যবসায়িক ধারণা অথবা নতুন ব্যবসা প্রতিষ্ঠার বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে। একটি বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেও আবেদন করা যাবে।

তবে, যদি কেউ আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ঋণ গ্রহণ করে থাকে, অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়ে থাকে, অথবা সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি এ কর্মসূচির আওতায় অর্থায়নের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

নির্বাচিত উদ্যোক্তার প্রকৃত ব্যবসায়িক চাহিদা ও প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে। ব্যাংক ঋণ ও অনুদান একই সময়ে, এককালীন এবং অনুমোদিত পরিমাণে উদ্যোক্তার ব্যাংক হিসাবে প্রদান করা হবে। নগদে কোনো অর্থ প্রদান করা হবে না।

ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত গ্রহণ ছাড়াই ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে, নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অথবা কোনো পর্যায়ে ঋণের অপব্যবহার হয়েছে বলে প্রমাণিত হলে, বিতরণ করা অনুদানের সমপরিমাণ অর্থ ঋণে রূপান্তরিত হবে। ওই অর্থ সরকারি পাওনা হিসেবে প্রচলিত আইন অনুযায়ী আদায়যোগ্য হবে।

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের ধারাবাহিক পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে সহায়তা এবং বাজারসংযোগের সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কর্মসূচির সুবিধা পাওয়ার জন্য কোনো পর্যায়ে তদবির করলে সংশ্লিষ্ট আবেদনকারী অযোগ্য বিবেচিত হবেন এবং তার আবেদন বাতিল বলে গণ্য হবে। এছাড়া, অসত্য তথ্য প্রদান বা অন্যের ধারণা নিজের নামে ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে আবেদন যেকোনো পর্যায়ে বাতিলের পাশাপাশি আবেদনকারীকে কালো তালিকাভুক্ত করা হবে।

কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত নীতিমালা, উদ্যোক্তার যোগ্যতা, অর্থায়নের কাঠামো, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং এসএমই পোর্টালে প্রকাশিত সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করে, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘উদ্যোগ’ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের ব্যাংক অর্থায়নের আওতায় এনে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%