প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডরমেটরি থেকে পিতল ও লোহার পাত চুরি করতে গিয়ে আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক ভ্যানচালক, যার নাম জসিম উদ্দিন (৩০)। তিনি আব্দালপুরের বাসিন্দা। প্রক্টরিয়াল বডি তাকে থানায় হস্তান্তর করেছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে গেলে তিনি তার অপরাধ স্বীকার করেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি-২ থেকে দুই দিন আগে ৪-৫ কেজি পরিমাণ পিতল ও লোহার পাত চুরি হয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক ভ্যানচালক চুরি করা মালামাল নিয়ে যাচ্ছিল। তার গতিবিধি লক্ষ্য করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন। পরে তাকে প্রক্টরের কাছে নিয়ে যাওয়া হয়।
এসময় চোর জসিম বলেন, "আমি খুব অভাবে আছি। ২৭০০ মতো পেয়েছি। বাড়িতে বউপুলার জন্য চালের বস্তা কিনেছি। কাল সমিতির কিস্তিও আছে। দুইটা মেয়ে সন্তানও আছে। পুলিশকে দিয়েন না, সংশোধনের সুযোগ দিন। আমাকে মেরে ফেলতে পারেন। পেটের জ্বালায় বাধ্য হয়েছি।"
প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, "সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আটক করা হয়েছে। সে স্বীকারোক্তি দিয়েছে। চোরকে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ভ্যানচালকদের তালিকা করে সবাইকে রেজিস্ট্রির আওতায় আসবে। কার্ড আর এক পোষাকে ভ্যান চালাবে। দ্রুত আটক করার জন্য নিরাপত্তার সেলকে ধন্যবাদ জানাচ্ছি।"
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, "আমাদের ফোর্স গিয়ে থানায় নিয়ে আসছে। চোরকে রিসিভ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়ায় আগানো হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন