ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে


তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হবে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। জানাজার পর তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

শনিবার (৯ অক্টোবর) সকালে তার মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে। দেশে পৌঁছানোর পর মরদেহ প্রথমে বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা তাকে শেষবারের মতো দেখার সুযোগ পাবেন।

শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে রাখা হবে। এই সময় বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বিকেল ৩টায় ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল ৫টায় তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এর আগে, গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

লন্ডনের জানাজায় পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তার ছেলে ও বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী। তিনি বলেন, "পেশাগত জীবনে তৌফিক ইমরোজ খালিদীর কিছু আদর্শ ছিল, যেগুলোর সঙ্গে তিনি কখনো আপস করতে চাননি।" তার বিশ্বাস ছিল, সাংবাদিকতা হতে হবে সৎ, নির্ভীক ও স্বাধীন। সাংবাদিকতা তার কাছে শুধু পেশা ছিল না, ছিল দায়িত্ব ও ভালোবাসার জায়গা।

রাদ বলেন, "এই দায়িত্ব পালন করতে গিয়ে বাবাকে জীবনে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।" সেই সময়গুলোতে যারা পাশে ছিলেন, তাদের ভালোবাসা, সাহস ও সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, "আল্লাহ যেন তার সব ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং ভালো কাজগুলো কবুল করেন।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রসঙ্গত, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় তৌফিক ইমরোজ খালিদী ১ অক্টোবর রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে লন্ডনের সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান যে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন অর্থাৎ ২ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিতে নোবেল জয়ী নাভি পিল্লাই: দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ নারী বিচারক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


শান্তিতে নোবেল জয়ী নাভি পিল্লাই: দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ নারী বিচারক

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইন বিশেষজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অশ্বেতাঙ্গ নারী বিচারক হিসেবে পরিচিত। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও তার দায়িত্ব পালন করা হয়েছে।

২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি মোট ৬ বছর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে কাজ করেছেন। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক এবং রুয়ান্ডার জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সভাপতির দায়িত্বেও তিনি ছিলেন।

শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার জন্য তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে।

নোবেল শান্তি পুরস্কার, যা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত, নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হয়। এ বছর পুরস্কারের জন্য ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তাদের মধ্যে বিভিন্ন সংগঠনের সংখ্যা এক-চতুর্থাংশের কিছু বেশি ছিল।

এ বছরের সম্ভাব্য প্রাপকদের তালিকায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সুদানের জরুরি উদ্ধারকর্মী দল, ইউক্রেনে শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এবং দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আদালতের নাম আলোচনায় ছিল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দীর্ঘদিন ধরে এ পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন।

বিশেষজ্ঞদের মতে, নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সাধারণত দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্প্রীতি এবং এসব লক্ষ্য অর্জনে কাজ করা প্রতিষ্ঠানগুলোর অবদানকে গুরুত্ব দেওয়া হয়।

গত বছর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গণতান্ত্রিক পরিবর্তনের জন্য আন্দোলন করায় বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। ক্রমবর্ধমান অন্ধকার পরিস্থিতির মধ্যেও গণতন্ত্রের আলো জ্বালিয়ে রাখার সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে পুরস্কার দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশের ফারহান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশের ফারহান

গত মাসে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে ফারহান আলী ওয়াহিদ এর। ইন্দোনেশিয়ার বিপক্ষে তিনি নিজের প্রথম গোলটি করেছিলেন। সম্প্রতি, ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ফারহানের নাম ঘোষণা করা হয়। ২০১৯ সাল থেকে, ফুলহামের সর্বকালের সেরা খেলোয়াড় জনি হেইনেসের নামে বর্ষসেরা একাডেমি খেলোয়াড়দের পুরস্কৃত করে আসছে ক্লাবটি। একাডেমি থেকে উঠে আসা ফুটবলারকে ‘জনি হেইনেস ট্রফি’ দেওয়া হয়, যা ফুলহামের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হয়।

ফুলহামের ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব জানায়, "ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী"।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের এই ফুটবলার বলেন, "এ পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারা মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন।"

ফারহান বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু নিয়েও উচ্ছ্বসিত। তার ভাষ্য, "দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার ছিল। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং দলের হয়ে একটি গোল করতে পেরে আমি আনন্দিত।"

তিনি আরও বলেন, "প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছি, আর স্টেডিয়ামের পরিবেশ এই অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য রকম এক উচ্চতায় নিয়ে যায়।"

উল্লেখ্য, ফারহানের শিকড় বাংলাদেশের সিলেটে প্রোথিত। যদিও তার বাবা-মা দুজনেরই জন্ম যুক্তরাজ্যে। ফারহানেরও জন্ম সেখানে, ২০০৬ সালের ৯ ডিসেম্বর। চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ সেরে তিনি ২০১৯ সালে ফুলহামে পাড়ি জমান।

ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ ছিল ফারহানের। একইসঙ্গে বাংলাদেশও তাকে জাতীয় দলে টানার প্রক্রিয়া শুরু করে গত মে মাসে। তিনি বেছে নেন নাড়ি পোতা লাল-সবুজের দেশকে।

‎

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ অবিস্ফোরিত ককটেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ অবিস্ফোরিত ককটেল

রাজবাড়ীর পাংশা অঞ্চলের একটি আমবাগান থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ কর্তৃক ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এসআরবি কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, ভোরে বিষ্ণুপুর এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দক্ষ দল সকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদ পেয়ে রাজবাড়ীর পাংশার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে ৪২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো ছিল অবিস্ফোরিত।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসকরা ১২ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসকরা ১২ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু সংক্রান্ত চিকিৎসায় অবহেলার অভিযোগে অভিযুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডের আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদালতে সমাপনী বক্তব্যে কৌঁসুলিরা অভিযোগ করেছেন, ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত দলের বিশৃঙ্খল ব্যবস্থাপনা তাকে কার্যত অসহায় অবস্থায় ফেলে রেখেছিল।

১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই কিংবদন্তি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস আইরেসের উপকণ্ঠে তিগ্রে এলাকায় ভাড়া বাড়িতে মারা যান।

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি তীব্র পালমোনারি এডিমায় (ফুসফুসে তরল জমার একটি অবস্থায়) তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর।

ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত ছিলেন তার প্রধান চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী ও নার্সরা। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, মৃত্যুর আগে তাকে যথাযথ চিকিৎসা ও পরিচর্যা দিতে গুরুতর ব্যর্থতা প্রদর্শন করা হয়েছে। তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সমাপনী বক্তব্যে কৌঁসুলি পাত্রিসিও ফেরাই বলেন, "অভিযুক্তদের বিশৃঙ্খল ব্যবস্থাপনা অসুস্থ ম্যারাডোনাকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছিল, তাকে তার ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল।"

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং চিকিৎসাবিজ্ঞানের নীতির পরিপন্থী কাজ করেছেন। যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সেগুলোও তারা নেননি।

অভিযুক্তদের বিরুদ্ধে ‘দোলো ইভেনচুয়াল’ ধারায় অভিযোগ আনা হয়েছে। এই আইনি পরিভাষার অর্থ হলো, কোনো ব্যক্তি তার কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষতি হতে পারে জেনেও সেটি চালিয়ে যান।

রাষ্ট্রপক্ষ ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডের আবেদন করেছে। অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য চার থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের দাবি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন নার্স এবং কয়েকজন সমন্বয়কারী।

অন্যদিকে, অভিযুক্ত স্বাস্থ্যকর্মীরা দাবি করেছেন, ম্যারাডোনার মৃত্যু আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না এবং তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকেই আবার ম্যারাডোনার চিকিৎসায় ব্যক্তিগত দায় এড়িয়ে গেছেন।

‎

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%