ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসকরা ১২ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন


ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসকরা ১২ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু সংক্রান্ত চিকিৎসায় অবহেলার অভিযোগে অভিযুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডের আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদালতে সমাপনী বক্তব্যে কৌঁসুলিরা অভিযোগ করেছেন, ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত দলের বিশৃঙ্খল ব্যবস্থাপনা তাকে কার্যত অসহায় অবস্থায় ফেলে রেখেছিল।

১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই কিংবদন্তি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস আইরেসের উপকণ্ঠে তিগ্রে এলাকায় ভাড়া বাড়িতে মারা যান।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি তীব্র পালমোনারি এডিমায় (ফুসফুসে তরল জমার একটি অবস্থায়) তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর।

ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত ছিলেন তার প্রধান চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী ও নার্সরা। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, মৃত্যুর আগে তাকে যথাযথ চিকিৎসা ও পরিচর্যা দিতে গুরুতর ব্যর্থতা প্রদর্শন করা হয়েছে। তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সমাপনী বক্তব্যে কৌঁসুলি পাত্রিসিও ফেরাই বলেন, "অভিযুক্তদের বিশৃঙ্খল ব্যবস্থাপনা অসুস্থ ম্যারাডোনাকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছিল, তাকে তার ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল।"

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং চিকিৎসাবিজ্ঞানের নীতির পরিপন্থী কাজ করেছেন। যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সেগুলোও তারা নেননি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

অভিযুক্তদের বিরুদ্ধে ‘দোলো ইভেনচুয়াল’ ধারায় অভিযোগ আনা হয়েছে। এই আইনি পরিভাষার অর্থ হলো, কোনো ব্যক্তি তার কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষতি হতে পারে জেনেও সেটি চালিয়ে যান।

রাষ্ট্রপক্ষ ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডের আবেদন করেছে। অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য চার থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের দাবি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন নার্স এবং কয়েকজন সমন্বয়কারী।

অন্যদিকে, অভিযুক্ত স্বাস্থ্যকর্মীরা দাবি করেছেন, ম্যারাডোনার মৃত্যু আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না এবং তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকেই আবার ম্যারাডোনার চিকিৎসায় ব্যক্তিগত দায় এড়িয়ে গেছেন।

‎

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে তিনজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে তিনজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও অন্তর্ভুক্ত রয়েছে। একই সময়ে নতুন করে ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ৫৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী ভর্তি আছেন। এই রোগীদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে। পুরুষ ও নারী রোগীদের মধ্যে দুজন করে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ময়মনসিংহের নান্দাইলের ১৮ বছর বয়সী মিনহাজ, ফুলবাড়িয়ার ৬৫ বছর বয়সী হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ীর ৪৫ বছর বয়সী মরিয়ম অন্তর্ভুক্ত। তাদের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুজনিত জটিলতা, রক্তক্ষরণজনিত সমস্যা এবং ডেঙ্গুর সঙ্গে ইস্কেমিক স্ট্রোকের উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বছর এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন হাজার ৫১২ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং হল সংসদের জিএসের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাংবাদিকদের সামনে এই তথ্য জানান। তিনি বলেন, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ঘটে যাওয়া ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতকরণ এবং দোষীদের শাস্তির জন্য ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা প্রশাসনের পক্ষ থেকে গঠিত হয়ে গতকাল মধ্য রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন।

তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশ সম্পর্কে অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, সমস্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় আহসান হাবীব (সহসভাপতি, রাবি ছাত্রদল), বিশাল চক্রবর্তী (রাবি ছাত্রদল কর্মী), হাসিবুল হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক, রাবি ছাত্রদল), এবং আরিফুল ইসলামের (জিএস, জিয়া হল সংসদ) ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও জানান, রাকসুর সহসাংকৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম, এবং ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এছাড়া, শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম, এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার জন্য তদন্ত কমিটি সুপারিশ করেছে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা হয়, যাতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

‎

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

খুলনা শহরে এক পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শাহ আলম (৪৩) ছিনতাইয়ের শিকার হয়েছেন। মহানগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে তিনজন ছিনতাইকারী তাকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এই ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে।

শুক্রবার (৯ অক্টোবর) খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার সময় অজ্ঞাতনামা তিন ছিনতাইকারী শাহ আলমের পথরোধ করে। তারা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে আঘাত করে।

পরে পুলিশ পরিদর্শক শাহ আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শাহ আলম জেলা পুলিশের সদস্য। তার রাতের ডিউটি ছিল। ডিউটি শেষ করে রিকশায় পুলিশ ক্লাবে ফেরার পথে এই ঘটনা ঘটে। তিনি পুলিশ ক্লাবে অবস্থান করেন। ঘটনাস্থল থেকে কিছুটা সামনে রূপসা মোড়ের কাছে পুলিশের টহল গাড়ি ছিল। তবে ছিনতাইকারীরা কলেজিয়েট স্কুলের পাশে অন্ধকার গলি থেকে বের হয়ে ছিনতাই করে আবার গলির ভেতরে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৩৪৯

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৩৪৯

গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৪৯ জন হিসেবে চিহ্নিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে পৌঁছেছে। একই সময় ৮১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন।

এখন দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২২ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৪ জন নিশ্চিত হামে এবং ১ হাজার ৪৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮০ হাজার ৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%