ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
টাঙ্গাইলে

গ্রামীণ ব্যাংকের বাসাইল ও দেলদুয়ার কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ


গ্রামীণ ব্যাংকের বাসাইল ও দেলদুয়ার কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ

টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরে রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন এবং দেলদুয়ারের লাউহাটী কার্যালয়ে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার(১৮ নভেম্বর) ভোর সোয়া ৩ টার দিকে গ্রামীণ ব্যাংক বাসাইল উপজেলা শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রায় একই সময়ে দেলদুয়ারের লাউহাটী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন এবং ককটেল নিক্ষেপের ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, বাসাইল উপজেলা পরিষদ সংলগ্ন স-মিল এলাকায় দ্বিতীয়তলা ভবনের গ্রামীণ ব্যাংকের নিচ তলার দরজায় পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের নাইট গার্ড বিষয়টি দেখতে পেয়ে দ্বিতীয় তলায় থাকা অন্যান্য কর্মকর্তাদের ডেকে এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময়ে ভবনটির দুইটি দরজা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাসাইল উপজেলা গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বাবুল মিয়া বলেন, ‘দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাংকের অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে পানি ও বালু ছিটিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনেন। একারণে বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। তবে দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

আরও পড়ুন: আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা

বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগির কবির বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সামনের গেইটে বোতল দিয়ে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। অফিসের বারান্দায় কিছুটা ক্ষতি হয়েছে। এছাড়া বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’ গ্রামীণ ব্যাংকের টাঙ্গাইল জেলার এরিয়া ম্যানেজার মো. আব্বাস উদ্দিন জানান, গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুন এবং ককটেল নিক্ষেপের ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসাইলে আগুনের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। লাউহাটীর গ্রামীণ ব্যাংকে ককটেল নিক্ষেপ করলে সেটি কার্যালয়ের সামনে বিস্ফোরিত হয়েছে। ফলে সেখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. ইউনূসের চট্টগ্রাম বাসভবনে পেট্রলবোমা হামলা, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ এম


ড. ইউনূসের চট্টগ্রাম বাসভবনে পেট্রলবোমা হামলা, তদন্ত চলছে

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাসভবনে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত ওই বাড়িতে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে।

এক পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী উল্লেখ করেন, বাড়িটিতে পুলিশের তিনজন সদস্য পাহারায় ছিলেন, তবে হামলার মুহূর্তটি তারা খেয়াল করতে পারেননি। পরবর্তীতে পুলিশ সদস্যরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ফায়ার সার্ভিস ডাকার প্রয়োজন হয়নি।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, বাড়ির যে অংশে আগুন লেগেছিল সেটি পরিত্যক্ত এবং সেখানে কেবল কিছু ভাঙা চেয়ার-টেবিল ছিল, তাই বড় কোনো ক্ষতি হয়নি। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ এম


পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ঘটে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় তার নিজস্ব বাসভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাড়ির একটি কক্ষ থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। পরে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়েও পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এটি উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর পলাতক রয়েছেন। এরপর থেকে ওই বাসভবনে তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য বসবাস করেন না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ এম


চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার ঘটনা

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র এবং ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার রাতে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় ডা. দীপু মনির বাসভবনের নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন, তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নিভিয়ে ফেলেন।

এর কিছুক্ষণ পর রাত ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ দীপু মনির বাসায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, সুজিত রায় নন্দীর বাড়ির আগুন নিভানো হয়েছে এবং তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এছাড়া, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানিয়েছেন, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ এম


উত্তরায় গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

পুলিশ সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে।

উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে। উত্তরা পশ্চিম থানা পুলিশ এই গ্রেফতার অভিযান পরিচালনা করে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উত্তরায় একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানের ফলে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ১৪টি মামলা রয়েছে। বর্তমানে তাকে থানায় নেয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%