ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী


জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান মিতুকে কাছে ডেকে নিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সাহস ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান আহত মিতুর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান এবং সরকার তার পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন। চব্বিশের গণ-অভ্যুত্থানে গুরুতর আহত হওয়া মিতু এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা চলা সত্ত্বেও বিশেষ আমন্ত্রণে হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে আসেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ওই মুহূর্তটি অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গী হাজী মাজার বস্তিতে পুলিশের অভিযানে সুড়ঙ্গ উদ্ধার, মাদক ও অস্ত্র জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


টঙ্গী হাজী মাজার বস্তিতে পুলিশের অভিযানে সুড়ঙ্গ উদ্ধার, মাদক ও অস্ত্র জব্দ

গাজীপুরে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, দেশীয় অস্ত্র, নগদ টাকা, বিদেশি মুদ্রা, মাদক প্যাকেজিংয়ের সরঞ্জামসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আনুমানিক ২১৯ গ্রাম হেরোইন, ২ হাজার ১০০ পুরিয়া হেরোইন (প্রায় ১.৬ কেজি), নগদ ২ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা, ২৮০ ওমানি রিয়াল, ১৫টি রামদা, দুটি সামুরাই, একটি স্টিলের চাপাতি, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১০টি স্টিলের পাইপ, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন, তিনটি ডিভিআর, স্বর্ণ সদৃশ তিনটি চেইন, সাতটি আংটি ও দুটি ব্রেসলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে দুইজন মাদকাসক্তকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার-এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন গাছা/টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ, ডিবি পুলিশ, এপিবিএন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ, গাজায় ইতিহাসের বৃহত্তম গণজানাজা তিন বছর পর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ, গাজায় ইতিহাসের বৃহত্তম গণজানাজা তিন বছর পর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় তিন বছর পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া ১১২ জনের মরদেহ আজ দাফন করা হয়েছে। নিহতরা ২০২৩ সালে এক ইসরাইলি হামলায় প্রাণ হারানো দুটি বৃহৎ পরিবারের সদস্য ছিল। আজকের ঘটনাকে গাজার ইতিহাসের সবচেয়ে বড় গণজানাজা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত ওই গণজানাজায় উদ্ধার হওয়া ১১২ জনের মরদেহ একসঙ্গে দাফন করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৪০ জন শিশু রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ইসরাইলি এক হামলায় দুটি সম্প্রসারিত পরিবারের সদস্যরা নিহত হন। তবে দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সম্প্রতি উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো বের করে আনা হয়েছে।

এরপর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে একসঙ্গে জানাজা ও দাফনের আয়োজন করা হয়। এতে স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গাজায় তিন বছর ধরে চলমান ইসরাইলি হামলায় বহু ভবন ধসে পড়েছে এবং এতে ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত থাকায় এখনও বিভিন্ন এলাকা থেকে নতুন নতুন মরদেহও উদ্ধার হচ্ছে।

এদিকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলেও খবর জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। একই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের চলমান সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮১ জনে পৌঁছেছে।

ওয়াফার প্রতিবেদনে বর্ণনা করা হয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তর-পশ্চিমে আল-দাওয়া স্ট্রিট এলাকায় ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় কামানের গোলাবর্ষণও করা হয়।

এছাড়া মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরেও ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণ এবং গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। অন্যদিকে গাজা সিটির আল-তুফ্ফাহ এলাকায়ও ইসরাইলি সামরিক যান থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে ওয়াফা জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং একজন আহত হয়েছেন। পাশাপাশি আগের হামলায় আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৫৪ জন নিহত হয়েছেন এবং ৪ হাজার ১২১ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজার ৩৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ২৩১ জন আহত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি এজেন্টদের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


বিদেশি এজেন্টদের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, বিদেশি এজেন্ট দিয়ে আবারও দেশকে অস্থির করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বুধবার (৫ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের অবশ্যই শপথ নিতে হবে, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ বিপ্লবের ক্ষেত্রে বিশ্বের কাছে একটি ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। ৫ আগস্ট জুলাই মাসের বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৬ বছরের জুলাই শহীদের চিঠি পাঠ্যপুস্তকে প্রকাশ করার সম্ভাবনার কথা উল্লেখ করেন, যেখানে সর্বোচ্চ দেশপ্রেম প্রকাশিত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত এবং সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিয়ে গঠিত হবে। জুলাই আন্দোলনে আহতদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন পরিকল্পনা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবৃত্তিকাররা মানুষকে মুক্তকামী করে তোলেন: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


আবৃত্তিকাররা মানুষকে মুক্তকামী করে তোলেন: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আবৃত্তিকাররা মানুষের মধ্যে গণতন্ত্রমুখী দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, রাজপথমুখী করে এবং মুক্তকামী মানুষ তৈরি করেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নজরুল আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী এ সময় বলেন, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে এতদিন আবৃত্তি সেক্টরের কোনো মূল্যায়ন ছিল না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সংসদের প্রথম অধিবেশনে আইন পরিবর্তন করে আবৃত্তিকে শিল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত পরিবেশন দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মূল পর্বে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%