০৭:৫৬ পি.এম
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক (২৮) যুবকের মৃত্যু ঘটেছে।
বুধবার (১৫ জুলাই) সকালে পুলিশ মরদেহটি ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয়ের এই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েই ঘটনাস্থলে মারা যান। তবে যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সকালে এলাকা থেকে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর দুপুর ১২টার দিকে মরদেহ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করার পর রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়েছে। তবে কোন ট্রেনে যুবকটি কাটা পড়েছে, সেটা এখনো শনাক্ত করা যায়নি। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন