প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরের শার্শায় ১১ বছর বয়সী একটি শিশুকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দুপুরের সময়ে শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত তামিম ইকবাল উপজেলার গোগা বাজার এলাকার বাসিন্দা। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার থেকে জানা যায়, শিশুটির মা শার্শার আফিল জুট মিলে চাকরি করেন। ২৬ জুন রাতে, তিনি যখন রুমে ছিলেন না, তখন মিথ্যা বলার মাধ্যমে শিশুটিকে দিয়ে তার রুমের দরজা খোলার জন্য তামিম তাকে প্ররোচিত করে। এরপর সে গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমে নিয়ে যায়। সেখানে শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে তামিম। ঘটনার পর শিশুটির মা সমস্ত ব্যাপারটি জেনে যান এবং শার্শা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের ভিত্তিতে ধর্ষণ মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পরপরই, শার্শা থানা পুলিশের একটি টিম অভিযানে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তামিমকে আটক করা সম্ভব হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুর রহমান জানিয়েছেন, বুধবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন