ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেফতার


ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেফতার

ঢাকা, ২১ জুলাই ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা শহরে ৩৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, মতিঝিল বিভাগে ২৯ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ৯৩ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩২ জন, সিটিটিসি কর্তৃক ২ জন এবং গোয়েন্দা বিভাগের ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানের সময় তাদের হেফাজত থেকে মোট ৩ হাজার ৩৫৬ ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশি মদ, ৬৩ টি মোবাইল ফোন, ১ টি পাসপোর্ট, ৪ টি চাকু, ৮০ টি সিমকার্ড, ৫ টি মোবাইল চার্জার, ২ টি মাল্টিপ্লাস এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়, যার ফলে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচন কমিশন সেনাবাহিনীকে স্থানীয় সরকার নির্বাচন আইনে যুক্ত করতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


নির্বাচন কমিশন সেনাবাহিনীকে স্থানীয় সরকার নির্বাচন আইনে যুক্ত করতে চায়

স্থানীয় সরকার নির্বাচন আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। একইসঙ্গে, লাভজনক প্রতিষ্ঠানে থেকে নির্বাচন করার সুযোগ না রাখাসহ, ঋণ খেলাপিদের ভোটে অংশগ্রহণের সুযোগ নিষিদ্ধ করার বিষয়ে বেশ কিছু সুপারিশ করেছে সাংবিধানি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভার পর কমিশন সচিব আখতার আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় স্বশস্ত্র বাহিনীকে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। ঋণখেলাপী ও বন্ধকদাতার প্রতি কঠোর হওয়া, দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিষিদ্ধ করার বিষয়ে সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে আচরণবিধি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

তিনি আরও জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

এদিনের বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা নিয়ে বেশ কিছু সুপারিশও উঠে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যাকাণ্ড, ভারতে পালানোর আগে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যাকাণ্ড, ভারতে পালানোর আগে গ্রেপ্তার

এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মূল আসামি মো. মাসুম ইসলামকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়, ১৪ জুলাই কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টা করার সময় মাসুম ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফুলখা মণ্ডলপাড়ার বাসিন্দা এবং বর্তমানে সাভারের কাতলাপুর এলাকার একজন ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম.এন. মোর্শেদ।

তিনি উল্লেখ করেন, ২ জুলাই দুপুরে সাভারের বড়দেশী এলাকার ভাড়া বাসা থেকে ৩৯ বছর বয়সী ভুক্তভোগী নারী শারমিন আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে নিহতের বাবা মো. শাওকাত হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ৮ জুলাই পিবিআই ঢাকা জেলা মামলার তদন্তভার গ্রহণ করে।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে কর্মকর্তারা ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পিবিআইয়ের পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত মাসুম একটি পরিবহন প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে কাজ করতেন। পাশাপাশি তার বাবার চায়ের দোকানেও তিনি কাজ করতেন। ওই দোকানের পেছনের বাসায় থাকতেন ভুক্তভোগী নারী। তাদের পরিচয় ঘটে এবং পরবর্তীকালে একটি পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে শারমিন বড়দেশী এলাকায় নতুন বাসায় ওঠার পর মাসুম সেখানেও নিয়মিত যাতায়াত করতেন।

ঘটনার আগের রাতে মাসুম ও শারমিনের মধ্যে মোবাইল ফোনে তীব্র বাকবিতণ্ডা হয়। ঘটনার দিন মাসুম ভুক্তভোগী নারীর বাসায় যান। এক পর্যায়ে বিরোধ উত্থাপিত হলে শারমিনের ব্যবহৃত ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে শারীরিক সম্পর্কের আলামত, একটি সিগারেটের খোসাসহ বিভিন্ন আলামত প্রাপ্ত হয়।

পুলিশ সুপার মোর্শেদ আরও জানান, ঘটনার পরপরই পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। বিজ্ঞানভিত্তিক তদন্ত, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে মাত্র দুই সপ্তাহের মধ্যে মূল আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মোদিজি দেশ আপনার বাপের নয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


‘মোদিজি দেশ আপনার বাপের নয়’

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের আবহে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করা হয়েছে আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দ্বারা।

মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেছেন, ভারতের মানুষ স্বৈরশাসকদের ঐতিহাসিক শিক্ষা দিতে সক্ষম।

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘একটু আগে মোদি সরকারের পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে—গতকাল সোমবারের প্রতিবাদে যারা অংশ নিয়েছিল, তাদের সবার বিরুদ্ধে এফআইআর করা হবে। মোদিজি, এই দেশ আপনার বাপের নয়; এটি ১৪০ কোটি মানুষের। হুমকি দেওয়া বন্ধ করুন, অন্যথায় এ দেশের মানুষ আপনাকে এমন শিক্ষা দেবে যে, একনায়কের শোচনীয় পরিণতির কথা ইতিহাস মনে রাখবে।’

এর আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঙ্গা, সরকারি ও বেসরকারি সম্পত্তি বিনষ্ট এবং কর্তব্যরত সরকারি কর্মীদের ওপর হামলার অভিযোগে দিল্লি পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অন্তত পাঁচটি এফআইআর দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে সহিংসতার পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে এবং সিসিটিভি ফুটেজ ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে আসামিদের চিহ্নিত করতে।

পুলিশের দাবি, আন্দোলনকারীদের কারণে সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ১৫ থেকে ২০টি সরকারি গাড়ি ভাঙচুর হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার মেডিকেল ভর্তির প্রবেশিকা পরীক্ষায় (NEET) প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ ব্যানারে হাজার হাজার শিক্ষার্থী সংসদ ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পরবর্তীতে পুলিশের বাধা ও কাঁদানে গ্যাস প্রয়োগের কারণে সংঘর্ষে পরিণত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারবিরোধী ষড়যন্ত্রে ৩৩ জনের বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগের সংশ্লিষ্টতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


সরকারবিরোধী ষড়যন্ত্রে ৩৩ জনের বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগের সংশ্লিষ্টতা

পাবনার সাঁথিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা চালানোর অভিযোগে ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার (১৯ জুলাই) রাতে সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সাঁথিয়া পৌর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, উপজেলার মিয়াপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হয়ে গোপন বৈঠক করছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উচ্চমহলে জানিয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশক্রমে ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিভিন্ন স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে খন্দকার শামীমকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২০টি সরকারবিরোধী পোস্টার, ১৫টি বাঁশের লাঠি এবং আসামিদের ব্যবহৃত ৭ জোড়া স্যান্ডেল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ধৃত আসামির ব্যবহৃত একটি হুয়াওয়ে (HUAWEI nova 3i) মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় প্রধান ও উল্লেখযোগ্য অভিযুক্ত ব্যক্তিগণ হলেন- যুবলীগ নেতা খন্দকার শামীম (৪০), সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন, উপজেলা ছাত্র লীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, ক্ষেতুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনসুর আলম পিন্চুসহ মোট ৩৩ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৩০/৪০ জন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খন্দকার শামীম পুলিশকে জানিয়েছে যে, পলাতক আসামিদের আর্থিক পৃষ্ঠপোষকতা ও নেতৃত্বে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সব সংগঠনকে একত্রিত করে বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাত এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালানো হচ্ছিল। অনলাইনে ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে তারা সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় এসআই মো. মাহবুবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২) এর (ই)/(চ)/৮/৯/১০/১১/১২ ধারায় সাঁথিয়া থানায় এই এজাহার দায়ের করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%